2 Chronicles 14:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইথিওপিয়া দেশের সেরহ দশ লক্ষ সৈন্য ও তিন শত রথ সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে বের হলেন ও মারেশা পর্যন্ত আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কূশীয় সেরহ তাদের বিরুদ্ধে দশ লাখ সৈন্য এবং তিনশো রথ নিয়ে কুচকাওয়াজ করে বেরিয়ে এসেছিল, ও একেবারে মারেশা পর্যন্ত পৌঁছে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কূশদেশীয় সেরহ দশ লক্ষ সৈন্য ও তিন শত রথ সঙ্গে লইয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন ও মারেশা পর্য্যন্ত আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কূশ দেশীয় সেরহ দশ লক্ষ সৈন্য ও তিনশত রথ সঙ্গে লইয়া তাহাদের বিরুদ্ধে বাহির হইলেন ও মারেশা পর্যন্ত আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে কূশ দেশের সেরহ দশ লক্ষ সৈন্য ও তিনশো রথ নিয়ে যিহূদার লোকদের বিরুদ্ধে বের হয়ে মারেশা পর্যন্ত এগিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইথিওপিয়া দেশের সেরহ দশ লক্ষ সৈন্য ও তিনশো রথ নিয়ে এহুদার লোকদের বিরুদ্ধে বের হয়ে মারেশা পর্যন্ত এগিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেরহ্ নামে একজন সুদানী দশ লক্ষ সৈন্য এবং তিনশো রথারোহী যোদ্ধাসহ যিহুদীয়া রাজ্য জয় করে মারেসাহ্ পর্যন্ত এগিয়ে আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কূশ দেশের সেরহ 1,000,000 সেনা ও 300 রথ নিয়ে আসার বিরুদ্ধে যুদ্ধ করতে এসে মারেশা নগর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কূশ দেশের সেরহ দশ লক্ষ সৈন্য ও তিনশো রথ সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে বের হয়ে মারেশা পর্যন্ত এলেন।