2 Chronicles 15:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা যে সমস্ত দ্রব্য লুন্ঠন করে এনেছিল সেই সমস্ত থেকে সেই দিন সাত শত গরু ও সাত হাজার ভেড়া মাবুদের উদ্দেশে কোরবানী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় যে লুটসামগ্রী তারা নিয়ে এসেছিল, সেখান থেকে তারা সদাপ্রভুর উদ্দেশে সাতশো গবাদি পশু এবং সাত হাজার মেষ ও ছাগল বলি দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিনে তাহারা আনীত লুট দ্রব্য হইতে সাত শত গোরু ও সাত সহস্র মেষ সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিনে তাহারা আনীত লুটদ্রব্য হইতে সাত শত গরু ও সাত সহস্র মেষ সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যা লুট করে এনেছিল তার মধ্য থেকে সেই সময় তারা সাতশো গরু ও সাত হাজার ভেড়া সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যা লুট করে এনেছিল তার মধ্য থেকে সেই সময় তারা সাতশো গরু ও সাত হাজার ভেড়া মাবুদের উদ্দেশে কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন তারা তাদের লুঠের সামগ্রী থেকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতশো বৃষ ও সাত হাজার মেষ বলিদান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় তারা তাদের শত্রুদের কাছ থেকে আনীত লুট দ্রব্য থেকে প্রভুর উদ্দেশ্যে 700 ষাঁড় এবং 7000 মেষ ও ছাগল উৎসর্গ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের তারা লুট করে আনা দ্রব্য থেকে সাতশো গরু ও সাত হাজার ভেড়া সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করল।