2 Chronicles 15:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা এই নিয়মে আবদ্ধ হল যে, নিজ নিজ সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সঙ্গে তাদের পূর্বপুরুষদের আল্লাহ্ মাবুদের খোঁজ করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনেপ্রাণে তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করার জন্য এক নিয়মে নিজেদের বেঁধে ফেলেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা এই নিয়মে আবদ্ধ হইল যে, আপন আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা এই নিয়মে আবদ্ধ হইল যে, আপন আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সহিত আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা এই প্রতিজ্ঞা করল যে, তারা সমস্ত মন-প্রাণ দিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা এই ওয়াদা করল যে, তারা সমস্ত মনপ্রাণ দিয়ে তাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চলবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হৃদয়, মন ও আত্মা দিয়ে তারা তাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের আরাধনা করবে, এই শর্তে তারা সন্ধিচুক্তিতে আবদ্ধ হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়ে তাঁরা সর্বান্তঃকরণে প্রভু তাঁদের পূর্বপুরুষের ঈশ্বরের সেবা করবেন বলে তাঁদের নিজেদের মধ্যে একটি চুক্তি করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা এই প্রতিজ্ঞা করল যে, তারা সমস্ত মনপ্রাণ দিয়ে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর খোঁজ করবে;