2 Chronicles 15:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ছোট বা বড়, পুরুষ বা স্ত্রী, যে কেউ ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের খোঁজ না করবে, তার প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করবে না, তারা ছোটই হোক বা বড়ো, পুরুষই হোক বা মহিলা, তাদের মেরে ফেলা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ছোট কি বড়, পুরুষ কি স্ত্রী, যে কেহ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ না করিবে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ছোট কি বড়, পুরুষ কি স্ত্রী, যে কেহ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ না করিবে, তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছোট-বড়, স্ত্রী-পুরুষ যে-ই হোক না কেন যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবে না তাদের মেরে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছোট-বড়, স্ত্রী-পুরুষ যে-ই হোক না কেন যারা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র ইচ্ছামত চলবে না তাদের হত্যা করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্থির হল, শিশু অথবা বৃদ্ধ, পুরুষ অথবা নারী, যে কেউ তাঁর উপাসনা করবে না তার মৃত্যুদণ্ড হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক হল যে ব্যক্তি প্রভু ঈশ্বরের সেবা করতে প্রতিবাদ করবে তা সে যতো গণ্যমান্য হোক্ বা সাধারণ কেউ হোক্ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে| এমনকি মহিলা হলেও তাকে মার্জনা করা হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছোট বড়, স্ত্রী-পুরুষ, যে কেউ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর খোঁজ না করবে তাদের মেরে ফেলা হবে।