2 Chronicles 15:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা উচ্চৈঃস্বরে জয়ধ্বনিপূর্বক তূরী ও শৃঙ্গ বাজিয়ে মাবুদের সাক্ষাতে শপথ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জোরালো সাধুবাদ জানিয়ে, চিৎকার করে ও শিঙা বাজিয়ে সদাপ্রভুর উদ্দেশে তারা এক শপথ নিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উচ্চৈঃস্বরে জয়ধ্বনিপূর্ব্বক তূরী ও শৃঙ্গ বাজাইয়া সদাপ্রভুর সাক্ষাতে শপথ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উচ্চৈঃস্বরে জয়ধ্বনি পূর্বক তূরী ও শৃঙ্গ বাজাইয়া সদাপ্রভুর সাক্ষাতে শপথ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আনন্দে চিৎকার করে এবং তূরী ও শিংগা বাজিয়ে সদাপ্রভুর কাছে জোরে জোরে শপথ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আনন্দে চিৎকার করে এবং তূরী ও শিংগা বাজিয়ে মাবুদের কাছে জোরে জোরে কসম খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নামে তারা উচ্চকন্ঠে এই সন্ধিচুক্তি পালন করার শপথ উচ্চারণ করল এবং তারপর উচ্চকন্ঠে জয়ধ্বনি দিয়ে তুরী বাজাতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আসা ও সবাই মিলে সমস্বরে প্রভুর সামনে শপথ করলো এবং শিঙা ও কাড়া-নাকাড়া বাজালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা চিৎকার করে জয়ধ্বনির সঙ্গে তূরী ও শিংগা বাজিয়ে সদাপ্রভুর কাছে শপথ করল।