2 Chronicles 15:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্ আসার মা মাখা আশেরার একটি ভয়ঙ্কর মূর্তি তৈরি করেছিলেন বলে আসা তাঁকে মাতারাণীর পদ থেকে সরিয়ে দিলেন এবং আসা তাঁর সেই ভয়ঙ্কর মূর্তি কেটে চূর্ণ করলেন ও কিদ্রোণ স্রোতের ধারে তা পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও রাজা আসা, রাজমাতার পদ থেকে তাঁর ঠাকুমা মাখাকে সরিয়ে দিলেন, কারণ আশেরার পুজো করার জন্য মাখা জঘন্য এক মূর্তি তৈরি করেছিলেন। আসা সেটি কেটে ফেলে দিয়ে, ভেঙেও দিলেন এবং কিদ্রোণ উপত্যকায় সেটি জ্বালিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আসা রাজার মাতা মাখা আশেরার এক ভীষণ প্রতিমা নির্ম্মাণ করিয়াছিলেন বলিয়া আসা তাঁহাকে মাতারাণীর পদ হইতে চ্যুত করিলেন, এবং আসা তাঁহার সেই ভীষণ প্রতিমা ছেদন করিয়া চূর্ণ করিলেন ও কিদ্রোণ স্রোতের ধারে তাহা পোড়াইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আসা রাজার মাতা মাখা আশেরার এক ভীষণ প্রতিমা নির্মাণ করিয়াছিলেন বলিয়া আসা তাঁহাকে মাতারাণীর পদ হইতে চ্যুত করিলেন, এবং আসা তাঁহার সেই ভীষণ প্রতিমা ছেদন করিয়া চূর্ণ করিলেন ও কিদ্রোণ স্রোতের ধারে তাহা পোড়াইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা আসা তাঁর বাবার মা মাখাকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন, কারণ তিনি একটা জঘন্য আশেরা-মূর্তি তৈরী করিয়েছিলেন। আসা সেটা কেটে ফেলে, ভেংগে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ আসা তাঁর দাদী মা মাখাকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন, কারণ তিনি একটা জঘন্য আশেরা-মূর্তি তৈরী করিয়েছিলেন। আসা সেটা কেটে ফেলে, ভেংগে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আসা তাঁর পিতামহী মাখাকে রাজমাতার পদ থেকে বিচ্যুত করলেন কারণ তিনি দেবী আশেরার এক অশ্লীল মূর্তি নির্মাণ করেছিলেন। রাজা সেই মূর্তিটিকে কেটে টুকরো টুকরো করে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আসা তাঁর মা মাখাকে রাণীর পদ থেকে অপসারণ করেছিলেন যেহেতু তিনি আশেরা মূর্ত্তির জন্য পূজার বস্তু হিসাবে ভয়ঙ্কর খুঁটিগুলোর একটা নিজে পুঁতেছিলেন| তিনি সেই খুঁটিটা উপড়ে ফেলে টুকরো টুকরো করে ভেঙ্গে কিদ্রোণ নদীতে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজা আসার মা মাখা একটা জঘন্য আশেরার প্রতিমা তৈরী করেছিলেন বলে আসা তাঁকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন এবং আসা তাঁর সেই জঘন্য প্রতিমা ভেঙে ফেললেন ও কিদ্রোণ স্রোতের ধারে সেটা পুড়িয়ে দিলেন।