2 Chronicles 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইসরাইলের মধ্য থেকে সমস্ত উচ্চস্থলী দূরীকৃত হল না; তবুও আসার অন্তঃকরণ সারাজীবন একাগ্র ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল থেকে যদিও তিনি পূজার্চনার উঁচু স্থানগুলি উপড়ে ফেলেননি, তবুও আজীবন আসার অন্তর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিতই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ইস্রায়েলের মধ্য হইতে উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না; তথাপি আসার অন্তঃকরণ যাবজ্জীবন একাগ্র ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইস্রায়েলের মধ্য হইতে উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না; তথাপি আসার অন্তঃকরণ যাবজ্জীবন একাগ্র ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও পূজার উঁচু স্থানগুলো তিনি ইস্রায়েল থেকে ধ্বংস করেন নি তবুও সারা জীবন তাঁর অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও পূজার উঁচু স্থানগুলো তিনি ইসরাইল থেকে ধ্বংস করেন নি তবুও সারা জীবন তাঁর দিল মাবুদের প্রতি ভয়ে পূর্ণ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আসা দেশের সর্বস্থানের পৌত্তলিক উপাসনার স্থানগুলি ধ্বংস না করলেও ব্যক্তিগত ভাবে তিনি সারাজীবন প্রভু পরমেশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদা থেকে উঁচু বেদীগুলো সরানো না হলেও আসা আজীবন সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুকে অনুসরণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ইস্রায়েলের মধ্যে সব উঁচু জায়গা গুলি ধ্বংস হয়নি; তবুও আসার হৃদয় সারাজীবন একরকম ছিল।