2 Chronicles 15:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি তাঁর পিতার পবিত্রীকৃত ও তাঁর নিজের পবিত্রীকৃত রূপা, সোনা ও সমস্ত পাত্র আল্লাহ্র গৃহে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের মন্দিরে তিনি রুপো ও সোনা এবং সেইসব জিনিসপত্র এনে রেখেছিলেন, যেগুলি তিনি ও তাঁর বাবা উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আপন পিতার পবিত্রীকৃত ও আপনার পবিত্রীকৃত রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল ঈশ্বরের গৃহে আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আপন পিতার পবিত্রীকৃত ও আপনার পবিত্রীকৃত রৌপ্য, স্বর্ণ ও পাত্র সকল ঈশ্বরের গৃহে আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি ও তাঁর বাবা যে সব সোনা-রূপা ও অন্যান্য জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন সেগুলো তিনি ঈশ্বরের ঘরে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি ও তাঁর পিতা যে সব সোনা-রূপা ও অন্যান্য জিনিস পবিত্র করে রেখেছিলেন সেগুলো তিনি আল্লাহ্র ঘরে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ও তাঁর পিতা অবিয় স্বর্ণ ও রৌপ্য নির্মিত যা কিছু পাত্র মন্দিরে উৎসর্গ করেছিলেন, সব মন্দিরে এনে রেখে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও আসা ঈশ্বরের মন্দিরে তাঁর ও তাঁর পিতার পক্ষ থেকে বহু মূল্যবান সোনা ও রূপোর সামগ্রী দান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি তাঁর বাবার পবিত্র করা ও তাঁর পবিত্র করা রূপা, সোনা ও পাত্রগুলি ঈশ্বরের গৃহে নিয়ে এলেন।