2 Chronicles 15:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিয়ে তাঁকে বললেন, হে আসা এবং হে এহুদার ও বিন্ইয়ামীনের লোকেরা, তোমরা আমার কথা শোন। তোমরা যতদিন মাবুদের সঙ্গে থাকবে ততদিন তিনিও তোমাদের সঙ্গে থাকবেন; আর যদি তোমরা তার খোঁজ কর তবে তিনি তোমাদেরকে তাঁর উদ্দেশ পেতে দেবেন; কিন্তু যদি তাঁকে ত্যাগ কর তবে তিনি তোমাদেরকে ত্যাগ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আসার সাথে দেখা করতে গেলেন ও তাঁকে বললেন, “হে আসা এবং যিহূদা ও বিন্যামীনের সব লোকজন, আমার কথা শোনো। তোমরা যতদিন সদাপ্রভুর সাথে আছ, তিনিও তোমাদের সাথে আছেন। তোমরা যদি তাঁর অন্বেষণ করো, তবে তাঁকে খুঁজে পাবে, কিন্তু তোমরা যদি তাঁকে পরিত্যাগ করো, তবে তিনিও তোমাদের পরিত্যাগ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিয়া তাঁহাকে কহিলেন, হে আসা, এবং হে যিহূদার ও বিন্যামীনের সমস্ত লোক, তোমরা আমার বাক্য শুন; তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাক, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন; আর যদি তোমরা তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিবেন; কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি আসার সহিত সাক্ষাৎ করিতে গেলেন, গিয়া তাঁহাকে কহিলেন, হে আসা, এবং হে যিহূদার ও বিন্যামীনের সমস্ত লোক, তোমরা আমার বাক্য শুন; তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাক, ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন; আর যদি তোমরা তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিবেন; কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাদিগকে ত্যাগ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অসরিয় আসার সংগে দেখা করতে গিয়ে বললেন, “হে আসা, হে যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোকেরা, আমার কথা শুনুন। আপনারা যতদিন সদাপ্রভুর সংগে থাকবেন ততদিন তিনিও আপনাদের সংগে থাকবেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে আপনারা তা জানতে পারবেন, কিন্তু তাঁকে যদি ত্যাগ করেন তবে তিনিও আপনাদের ত্যাগ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অসরিয় আসার সংগে দেখা করতে গিয়ে বললেন, “হে আসা, হে এহুদা ও বিন্ইয়ামীনের সমস্ত লোকেরা, আমার কথা শুনুন। আপনারা যতদিন মাবুদের সংগে থাকবেন ততদিন তিনিও আপনাদের সংগে থাকবেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে আপনারা তা জানতে পারবেন, কিন্তু তাঁকে যদি ত্যাগ করেন তবে তিনিও আপনাদের ত্যাগ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসরিয় তখন রাজা আসার সঙ্গে দেখা করতে গেলেন। তিনি রাজাকে ডেকে বললেন, শুনুন হে রাজা আসা ও তাঁর সমস্ত প্রজাবর্গ এবং তোমরা যারা যিহুদা ও বিন্যামীন গোষ্ঠীর লোক শোন সকলে! যতদিন তোমরা প্রভু পরমেশ্বরের অনুগত থাকবে ততদিন তিনি তোমাদের সঙ্গে থাকবেন। যতদিন তোমরা তাঁকে চাইবে, ততদিন তোমরা তাঁর সন্ধান পাবে। কিন্তু যদি তোমরা তাঁর দিক থেকে মুখ ফিরাও তাহলে তিনি তোমাদের পরিত্যাগ করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি আসার সঙ্গে দেখা করে বললেন, “আসা আর যিহূদা ও বিন্যামীনের সমস্ত লোকরা, তোমরা শোনো! তোমরা যদি প্রভুকে অনুসরণ করো তিনি তোমাদের সহায় থাকবেন| তোমরা যদি সত্যিই তাঁকে পেতে চাও, তোমরা তাঁকে পাবে| কিন্তু, তোমরা যদি তাঁকে পরিত্যাগ করো, তিনিও তোমাদের পরিত্যাগ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি আসার সঙ্গে দেখা করতে গিয়ে তাকে বললেন, “হে আসা এবং যিহূদা ও বিন্যামীনের লোক সকল, তোমরা আমার কথা শোনো; তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকবে ততদিন তিনিও তোমাদের সঙ্গে আছেন; আর যদি তোমরা তাঁর খোঁজ কর, তবে তিনি তোমাদেরকে তাঁর উদ্দেশ্য জানাবেন; কিন্তু তাঁকে যদি ত্যাগ কর, তবে তিনি তোমাদেরকে ত্যাগ করবেন।