2 Chronicles 15:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল বহুকাল সত্যময় আল্লাহ্-বিহীন, শিক্ষাদায়ক ইমামবিহীন ও শরীয়তবিহীন ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দীর্ঘকাল ইস্রায়েল সত্য ঈশ্বরবিহীন, শিক্ষা দেওয়ার উপযোগী এক যাজক-বিহীন ও বিধানবিহীন হয়েই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল বহুকাল সত্যময় ঈশ্বর-বিহীন, শিক্ষাদায়ক যাজক-বিহীন ও ব্যবস্থাবিহীন ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল বহুকাল সত্যময় ঈশ্বরবিহীন, শিক্ষাদায়ক যাজকবিহীন ও ব্যবস্থাবিহীন ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা অনেক দিন ধরে সত্য ঈশ্বর ছাড়া, শিক্ষা দেবার জন্য পুরোহিত ছাড়া এবং আইন-কানুন ছাড়াই চলছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা অনেক দিন ধরে সত্য আল্লাহ্ ছাড়া, শিক্ষা দেবার জন্য ইমাম ছাড়া এবং শরীয়ত ছাড়াই চলছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল জাতি দীর্ঘদিন প্রকৃত ঈশ্বরবিহীন অবস্থায় জীবনযাপন করেছে,তাদের শিক্ষাদানের জন্য কোন পুরোহিত ছিল না, ছিল না কোন বিধান ওঅনুশাসনের শৃঙ্খলা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দীর্ঘকাল ইস্রায়েলে কোনো প্রকৃত ঈশ্বর, কোনো শিক্ষক, যাজক বা বিধি ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলীয়েরা অনেক দিন ধরে সত্য ঈশ্বর ছাড়া, শিক্ষা দেবার জন্য যাজক ছাড়া এবং ব্যবস্থা ছাড়াই চলছিল;