2 Chronicles 15:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সঙ্কটে যখন তারা ইসরাইলের আল্লাহ্ মাবুদের প্রতি ফিরে এসে তাঁর খোঁজ করলো, তখন তিনি তাদেরকে তাঁর উদ্দেশ পেতে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাদের দুঃখদুর্দশার দিনে তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরেছিল, ও তাঁর অন্বেষণ করল, এবং তারা তাঁর খোঁজ পেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সঙ্কটে যখন তাহারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিয়া তাঁহার অন্বেষণ করিল, তখন তিনি তাহাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সঙ্কটে যখন তাহারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিয়া তাঁহার অন্বেষণ করিল, তখন তিনি তাহাদিগকে তাঁহার উদ্দেশ পাইতে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাদের দুঃখের দিনে তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরে তাঁর ইচ্ছা জানতে চেয়েছিল এবং তা জানতেও পেরেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাদের দুঃখের দিনে তারা ইসরাইলের মাবুদ আল্লাহ্র দিকে ফিরে তাঁর ইচ্ছা জানতে চেয়েছিল এবং তা জানতেও পেরেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যখন সঙ্কট ঘিরে ধরল তখন তারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের শরণাপন্ন হল। তারা তাঁকে চাইল এবং তাঁর সন্ধান লাভ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন ইস্রায়েলীয়রা সঙ্কটের সন্মুখীন হল, তারা আবার প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের দিকে মুখ ফিরিয়ে তাকালো| তারা তাঁকে খুঁজলো এবং তিনি তাদের তাঁকে খুঁজতে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সংকটের দিনের তারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দিকে ফিরে তাঁর খোঁজ করল, তখন তিনি তাদেরকে তাঁর উদ্দেশ্য জানালেন।