2 Chronicles 15:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা চূর্ণ হত, এক জাতি অন্য জাতিকে ও এক নগর অন্য নগরকে আঘাত করতো; কেননা আল্লাহ্ নানা রকম সঙ্কট দ্বারা তাদেরকে বিপদগ্রস্ত করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক জাতি অন্য এক জাতির দ্বারা এবং এক নগর অন্য এক নগরের দ্বারা চূর্ণবিচূর্ণ হচ্ছিল, কারণ ঈশ্বরই সব ধরনের দুঃখ দিয়ে তাদের উদ্বিগ্ন করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা চূর্ণ হইত, এক জাতি অন্য জাতিকে ও এক নগর অন্য নগরকে আঘাত করিত; কেননা ঈশ্বর সর্ব্বপ্রকার সঙ্কট দ্বারা তাহাদিগকে ত্রাসযুক্ত করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা চূর্ণ হইত, এক জাতি অন্য জাতিকে ও এক নগর অন্য নগরকে আঘাত করিত; কেননা ঈশ্বর সর্বপ্রকার সঙ্কট দ্বারা তাহাদিগকে ত্রাসযুক্ত করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক জাতি অন্য জাতির, এক শহর অন্য শহরের সর্বনাশ করবার চেষ্টা করত, কারণ নানা রকম অমংগল দিয়ে ঈশ্বর তাদের কষ্ট দিচ্ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক জাতি অন্য জাতির, এক শহর অন্য শহরের সর্বনাশ করবার চেষ্টা করত, কারণ নানা রকম বিপদ দিয়ে আল্লাহ্ তাদের কষ্ট দিচ্ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একটি জাতি অপর জাতির উপর উৎপীড়ন করত, একটি নগর আর একটি নগরের উপর চালাত দমন-পীড়ন। ঈশ্বরই এই অরাজকতা ও দুদর্শা এনেছিলেন তাদের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জাতিগুলি অপর জাতির সঙ্গে যুদ্ধ করেছিল, এবং শহরগুলি অন্য শহরগুলির সঙ্গে লড়াই করছিল, যার ফলে সকলেই এক নিদারুণ তাণ্ডবের মধ্যে ছিল, কারণ ঈশ্বর সমস্ত রকম অশান্তি দিয়ে তাদের ওপর আঘাত হেনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা চূর্ণ-বিচূর্ণ হত, এক জাতি অন্য জাতিকে ও এক নগর অন্য নগরকে আঘাত করত, কারণ সব রকমের সংকট দিয়ে ঈশ্বর তাদের কষ্ট দিচ্ছিলেন।