2 Chronicles 16:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসার রাজত্বের ছত্রিশ বছরে ইসরাইলের বাদশাহ্‌ বাশা এহুদার বিরুদ্ধে যাত্রা করলেন এবং তিনি এহুদার বাদশাহ্‌ আসার কাছে কাউকেও যাতায়াত করতে না দেবার আশায় রামা নগর নির্মাণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসার রাজত্বকালের ছত্রিশতম বছরে ইস্রায়েলের রাজা বাশা যিহূদার বিরুদ্ধে উঠে গেলেন এবং রামা নগরটি সুরক্ষিত করে সেখানে ঘাঁটি গেড়েছিলেন, যেন যিহূদার রাজা আসার এলাকা থেকে কেউ বেরিয়ে আসতে না পারে বা সেখানে ঢুকতেও না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আসার রাজত্বের ছত্রিশ বৎসরে ইস্রায়েল-রাজ বাশা যিহূদার বিরুদ্ধে যাত্রা করিলেন, এবং তিনি যিহূদা-রাজ আসার কাছে কোন কাহাকে যাতায়াত করিতে না দিবার আশয়ে রামা গাঁথিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আসার রাজত্বের ছত্রিশ বৎসরে ইস্রায়েল-রাজ বাশা যিহূদার বিরুদ্ধে যাত্রা করিলেন, এবং তিনি যিহূদা-রাজ আসার কাছে কাহাকেও যাতায়াত করিতে না দিবার আশয়ে রামা নগর গাঁথিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসার রাজত্বের ছত্রিশ বছরের সময়ে ইস্রায়েলের রাজা বাশা যিহূদার লোকদের বিরুদ্ধে গিয়ে রামা শহরটা দুর্গের মত করে গড়ে তুলতে লাগলেন যাতে কেউ যিহূদার রাজা আসার কাছে যাওয়া-আসা করতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসার রাজত্বের ছত্রিশ বছরের সময়ে ইসরাইলের বাদশাহ্‌ বাশা এহুদার লোকদের বিরুদ্ধে গিয়ে রামা শহরটা কেল্লার মত করে গড়ে তুলতে লাগলেন যাতে কেউ এহুদার বাদশাহ্‌ আসার কাছে যাওয়া-আসা করতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা আসার রাজত্বকালের ছত্রিশ বছরে ইসরায়েলের রাজা বাশা যিহুদীয়া আক্রমণ করে রামাতে গড় তৈরী করতে লাগলেন যাতে যিহুদীয়াতে যাওয়া-আসার কোন পথ না থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসার রাজত্বের 36 বছরের মাথায় ইস্রায়েলের রাজা বাশা যিহূদা আক্রমণ করেছিলেন| তিনি রামা শহরটি নির্মাণ করে শহরটিকে দুর্গে পরিণত করেছিলেন, যাতে উত্তরের রাজ্যগুলির লোকরা যিহূদার রাজা আসার কাছে না যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আসার রাজত্বের ছত্রিশ বছরে ইস্রায়েলের রাজা বাশা যিহূদার বিরুদ্ধে গেলেন এবং তিনি যিহূদার রাজা আসার কাছে কাউকে যাওয়া-আসা করতে না দেবার জন্য রামা গাঁথলেন।