2 Chronicles 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসার রাজত্বের ঊনচল্লিশ বছরে তাঁর পায়ে রোগ হল; তাঁর রোগ অতি বিষম হল; তবুও রোগের সময়েও তিনি মাবুদের খোঁজ না করে বৈদ্যদেরই খোঁজ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসার রাজত্বকালের ঊনচল্লিশ বছরে তিনি তাঁর পায়ের রোগে কাতর হয়ে পড়েছিলেন। তাঁর রোগ দুঃসহ হওয়া সত্ত্বেও, এমনকি অসুস্থতার সময়েও তিনি সদাপ্রভুর কাছে সাহায্য চাননি, কিন্তু শুধু চিকিৎসকদের কাছেই তিনি সাহায্য চেয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আসার রাজত্বের ঊনচল্লিশ বৎসরে তাঁহার পায়ে রোগ হইল; তাঁহার রোগ অতি বিষম হইল; তথাপি রোগের সময়েও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়া বৈদ্যগণেরই অন্বেষণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আসার রাজত্বের ঊনচল্লিশ বৎসরে তাঁহার পায়ে রোগ হইল; তাঁহার রোগ অতি বিষম হইল; তথাপি রোগের সময়েও তিনি সদাপ্রভুর অন্বেষণ না করিয়া বৈদ্যগণেরই অন্বেষণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসার রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় তাঁর পায়ে একটা রোগ হল। তাঁর এই রোগ ভীষণ হলেও তিনি সদাপ্রভুর সাহায্য না চেয়ে কেবল ডাক্তারদের সাহায্য নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসার রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় তাঁর পায়ে একটা রোগ হল। তাঁর এই রোগ ভীষণ হলেও তিনি মাবুদের সাহায্য না চেয়ে কেবল ডাক্তারদের সাহায্য নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর রাজত্বের ঊনচল্লিশ বছরের সময় তিনি সাংঘাতিক রোগে পঙ্গু হয়ে যান। কিন্তু তা সত্ত্বেও তিনি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য ফিরে যান নি, তিনি চিকিৎসকের উপরে নির্ভর করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর রাজত্বের 39 বছরের মাথায় আসার পায়ে মারাত্মক ধরণের রোগ হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রভুর সাহায্য প্রার্থনা না করে শুধুমাত্র ডাক্তারদের দিয়েই চিকিৎসা করিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আসার রাজত্বের ঊনচল্লিশ বছরে তাঁর পায়ে রোগ হল; তাঁর এই রোগ ভীষণ হলেও তিনি সদাপ্রভুর সাহায্য না চেয়ে কেবল ডাক্তারদের খোঁজ করলেন।