2 Chronicles 16:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আসা মাবুদের গৃহের ও রাজপ্রাসাদের ভাণ্ডার থেকে রূপা ও সোনা বের করে দামেস্ক-নিবাসী অরামের বাদশাহ্‌ বিন্‌হদদের কাছে এই বলে পাঠিয়ে দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসা তখন সদাপ্রভুর মন্দির থেকে ও তাঁর নিজের প্রাসাদের কোষাগার থেকে রুপো ও সোনা নিয়ে সেগুলি অরামের রাজা সেই বিন্‌হদদের কাছে পাঠিয়ে দিলেন, যিনি দামাস্কাসে রাজত্ব করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আসা সদাপ্রভুর গৃহের ও রাজবাটীর ভাণ্ডার হইতে রৌপ্য ও স্বর্ণ বাহির করিয়া দম্মেশক-নিবাসী অরামরাজ বিন্‌হদদের নিকটে এই বলিয়া পাঠাইয়া দিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আসা সদাপ্রভুর গৃহের ও রাজবাটীর ভাণ্ডার হইতে রৌপ্য ও স্বর্ণ বাহির করিয়া দম্মেশক-নিবাসী অরাম-রাজ বিন্‌হদদের নিকটে এই বলিয়া পাঠাইয়া দিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আসা সদাপ্রভুর ঘর ও তাঁর নিজের রাজবাড়ীর ভাণ্ডার থেকে সোনা ও রূপা বের করে নিয়ে অরাম দেশের রাজা বিন্‌হদদের কাছে পাঠিয়ে দিলেন। বিন্‌হদদ দামেস্ক শহরে বাস করতেন। আসা তাঁকে বলে পাঠালেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আসা মাবুদের ঘর ও তাঁর নিজের রাজবাড়ীর ভাণ্ডার থেকে সোনা ও রূপা বের করে নিয়ে সিরিয়া দেশের বাদশাহ্‌ বিন্‌হদদের কাছে পাঠিয়ে দিলেন। বিন্‌হদদ দামেস্ক শহরে বাস করতেন। আসা তাঁকে বলে পাঠালেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আসা তখন মন্দির ও রাজপ্রাসাদের কোষাগার থেকে সোনা ও রূপো নিয়ে দামাসকাসে সিরিয়ার রাজা বেনহদদের কাছে পাঠিয়ে দিলেন এবং বলে পাঠালেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আসা প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সোনা ও রূপো নিলেন এবং দম্মেশকে অরাম দেশের রাজা বিন্হদদের কাছে দূত মারফৎ তা পাঠালেন, ও বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আসা সদাপ্রভুর গৃহের ও রাজবাড়ীর ভান্ডার থেকে সোনা ও রূপা বের করে নিয়ে দম্মেশকের অধিবাসী অরামের রাজা বিনহদদের কাছে পাঠিয়ে দিলেন, তাঁকে বলে পাঠালেন,