2 Chronicles 16:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ও আপনার সঙ্গে চুক্তি আছে, যেমন আমার পিতা ও আপনার পিতার সঙ্গে ছিল; দেখুন, আমি আপনার কাছে রূপা ও সোনা পাঠালাম। আপনি গিয়ে, ইসরাইলের বাদশাহ্‌ বাশার সঙ্গে আপনার যে চুক্তি আছে, তা ভঙ্গ করুন; তা হলে সে আমার কাছ থেকে প্রস্থান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনার ও আমার মধ্যে এক চুক্তি হোক,” তিনি বললেন, “যেমনটি আমার বাবা ও আপনার বাবার মধ্যে ছিল। দেখুন, আমি আপনার কাছে রুপো ও সোনা পাঠাচ্ছি। এখন আপনি ইস্রায়েলের রাজা বাশার সঙ্গে করা আপনার চুক্তিটি ভেঙে ফেলুন, তবেই সে আমার কাছ থেকে পিছিয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাতে ও আপনাতে নিয়ম আছে, যেমন আমার পিতাতে ও আপনার পিতাতে ছিল; দেখুন, আমি আপনার নিকটে রৌপ্য ও স্বর্ণ পাঠাইলাম। আপনি গিয়া, ইস্রায়েল-রাজ বাশার সহিত আপনার যে নিয়ম আছে, তাহা ভঙ্গ করুন; তাহা হইলে সে আমার নিকট হইতে প্রস্থান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাতে ও আপনাতে নিয়ম আছে, যেমন আমার পিতাতে ও আপনার পিতাতে ছিল; দেখুন, আমি আপনার নিকটে রৌপ্য ও স্বর্ণ পাঠাইলাম। আপনি গিয়া, ইস্রায়েল-রাজ বাশার সহিত আপনার যে নিয়ম আছে, তাহা ভঙ্গ করুন; তাহা হইলে সে আমার নিকট হইতে প্রস্থান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার বাবা ও আপনার বাবার মত আসুন, আমরাও আমাদের মধ্যে একটা চুক্তি করি। আমি আপনাকে এই সব সোনা ও রূপা উপহার পাঠালাম। আপনি ইস্রায়েলের রাজা বাশার সংগে এখন চুক্তি ভেংগে ফেলুন, তাতে সে আমার কাছ থেকে চলে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার বাবা ও আপনার বাবার মত আসুন, আমরাও আমাদের মধ্যে একটা চুক্তি করি। আমি আপনাকে এই সব সোনা ও রূপা উপহার পাঠালাম। আপনি ইসরাইলের বাদশাহ্‌ বাশার সংগে এখন চুক্তি ভেংগে ফেলুন, তাতে সে আমার কাছ থেকে চলে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার পিতার সঙ্গে আমার পিতার যে মৈত্রীচুক্তি ছিল, আপনার সঙ্গে আমারও সেই মৈত্রীচুক্তি বজায় থাকুক। আমি আপনার কাছে উপহারস্বরূপ এই সোনা ও রূপো পাঠাচ্ছি। ইসরায়েল রাজ বাশার সঙ্গে আপনার যে চুক্তি আছে, তা বাতিল করে দিন। তাহলে সে আমার রাজ্য থেকে তার সৈন্য সরিয়ে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার পিতা ও আপনার পিতার মধ্যে যেরকম চুক্তি হয়েছিল, চলুন আমরাও নিজেদের মধ্যে সেরকম একটা চুক্তি করি| আমি আপনার কাছে সোনা ও রূপো পাঠাচ্ছি| পরিবর্তে আপনি ইস্রায়েলরাজ বাশার সঙ্গে আপনার চুক্তি ভঙ্গ করুন যাতে তিনি আমাকে আর বিরক্ত না করেন এবং আমাকে নিজের মতো থাকতে দেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার ও আপনার মধ্যে চুক্তি করা আছে, যেমন আমার বাবা ও আপনার বাবার মধ্যে ছিল; দেখুন, আমি আপনাকে সোনা ও রূপা উপহার পাঠালাম। আপনি গিয়ে ইস্রায়েলের রাজা বাশার সঙ্গে আপনার যে চুক্তি আছে, তা ভেঙে ফেলুন; তাতে সে আমার কাছ থেকে চলে যাবে।”