2 Chronicles 16:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাশা এই সংবাদ পেয়ে রামা নির্মাণ থেকে নিবৃত্ত হলেন; তাঁর কাজ থেকে ক্ষান্ত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাশা যখন একথা শুনতে পেলেন, তিনি রামা নগরটি গড়ে তোলার কাজ বন্ধ করে দিলেন এবং তাঁর কাজ পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বাশা এই সংবাদ পাইয়া রামা নির্ম্মাণ হইতে নিবৃত্ত হইলেন, আপন কার্য্য হইতে ক্ষান্ত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বাশা এই সংবাদ পাইয়া রামা নির্মাণ হইতে নিবৃত্ত হইলেন, আপন কার্য হইতে ক্ষান্ত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাশা এই কথা শুনে রামা শহর শক্তিশালী করে গড়ে তুলবার কাজ বন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাশা এই কথা শুনে রামা শহর শক্তিশালী করে গড়ে তুলবার কাজ বন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সংবাদ পেয়ে বাশা রামায় দুর্গনগরী নির্মাণের কাজ বন্ধ করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন বাশা এই আক্রমণের খবর পেলেন তিনি রামার দুর্গ বানানোর কাজ বন্ধ করে চলে যেতে বাধ্য হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বাশা এই খবর পেয়ে রামা তৈরীর কাজ বন্ধ করে দিলেন, তাঁর কাজ থেমে গেল।