2 Chronicles 16:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় হনানি দর্শক এহুদার বাদশাহ্ আসার কাছে এসে বললেন, আপনি আপনার আল্লাহ্ মাবুদের উপরে নির্ভর না করে অরাম-রাজ্যের উপরে নির্ভর করলেন, এজন্য অরাম-রাজ্যের সৈন্য আপনার হাত এড়িয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় দর্শক হনানি যিহূদার রাজা আসার কাছে এলেন এবং তাঁকে বললেন: “যেহেতু আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর না করে অরামের রাজার উপর নির্ভর করেছেন, তাই অরামের রাজার সৈন্যদল আপনার হাতের নাগাল এড়িয়ে পালিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সময়ে হনানি দর্শক যিহূদা-রাজ আসার নিকটে আসিয়া কহিলেন, আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর না করিয়া অরাম-রাজের উপরে নির্ভর করিলেন, এই জন্য অরাম-রাজের সৈন্য আপনার হস্ত এড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সময় হনানি দর্শক যিহূদা-রাজ আসার নিকটে আসিয়া কহিলেন, আপনি আপন ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর না করিয়া অরাম-রাজের উপরে নির্ভর করিলেন, এই জন্য অরাম-রাজের সৈন্য আপনার হস্ত এড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় দর্শক হনানি এসে যিহূদার রাজা আসাকে বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর না করে আপনি অরামের রাজার উপর নির্ভর করেছিলেন বলে অরামের রাজার সৈন্যদল আপনার হাতছাড়া হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় নবী হনানি এসে এহুদার বাদশাহ্ আসাকে বললেন, “আপনার মাবুদ আল্লাহ্র উপর ভরসা না করে আপনি সিরিয়ার বাদশাহ্র উপর ভরসা করেছিলেন বলে সিরিয়ার বাদশাহ্র সৈন্যদল আপনার হাতছাড়া হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় নবী হনানি রাজা আসার কাছে গিয়ে বললেন, যেহেতু তুমি আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপর নির্ভর না করে তার পরিবর্তে সিরিয়ার রাজার উপরে নির্ভর করেছ, সেই হেতু ইসরায়েলরাজের সৈন্যদল তোমার কবল থেকে মুক্ত হয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এসময়ে ভাববাদী হনানি যিহূদার রাজা আসার সঙ্গে দেখা করতে এসে বললেন, “আসা তুমি সাহায্যের জন্য তোমার প্রভু ঈশ্বরের ওপর নয় অরাম রাজের ওপর নির্ভর করেছিলে| এই কারণে, সিরিযার রাজার সৈন্যদলের ওপর তুমি তোমার নিয়ন্ত্রণ হারাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন দর্শক হনানি যিহূদার রাজা আসার কাছে এসে বললেন, “আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর না করে অরামের রাজার উপর নির্ভর করলেন, তাই অরাম রাজার সৈন্যদল আপনার হাতছাড়া হয়ে গেল।