2 Chronicles 16:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইথিওপীয় ও লিবীয়দের কি মহা সৈন্য এবং রথ ও ঘোড়সওয়ারের আধিক্য ছিল না? তবুও আপনি মাবুদের উপরে নির্ভর করাতে তিনি তাদেরকে আপনার হাতে তুলে দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশাল সংখ্যক রথ ও অশ্বারোহী সমেত কূশীয় ও লূবীয়েরা কি বিশাল এক সৈন্যদল ছিল না? তবুও আপনি যখন সদাপ্রভুর উপর নির্ভর করলেন, তখন তিনি আপনার হাতে তাদের সঁপে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কূশীয় ও লূবীয়দের কি মহাসৈন্য এবং রথ ও অশ্বারোহীর বাহুল্য ছিল না? তথাপি আপনি সদাপ্রভুর উপরে নির্ভর করাতে তিনি তাহাদিগকে আপনার হস্তে সমর্পণ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কূশীয় ও লূবীয়দের কি মহাসৈন্য এবং রথ ও অশ্বারোহীর বাহুল্য ছিল না? তথাপি আপনি সদাপ্রভুর উপরে নির্ভর করাতে তিনি তাহাদিগকে আপনার হস্তে সমর্পণ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কূশীয় ও লূবীয়দের কি অনেক রথ ও ঘোড়সওয়ার সুদ্ধ একটা বিরাট সৈন্যদল ছিল না? কিন্তু আপনি সদাপ্রভুর উপর নির্ভর করেছিলেন বলে তিনি আপনার হাতে তাদের তুলে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইথিওপীয় ও লিবীয়দের কি অনেক রথ ও ঘোড়সওয়ার সুদ্ধ একটা বিরাট সৈন্যদল ছিল না? কিন্তু আপনি মাবুদের উপর ভরসা করেছিলেন বলে তিনি আপনার হাতে তাদের তুলে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুদান এবং লিবিয়ার অশ্বারোহী ও রথারোহী সৈন্যসহ সুবিশাল সৈন্য বাহিনী কি ছিল না? তা সত্ত্বেও তুমি প্রভু পরমেশ্বরের উপরে নির্ভর করেছিলে, তাই তিনি তোমাকে তাদের উপরে বিজয়ী করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কূশীয় ও লূবীয়দের বহু রথ ও অশ্বারোহী সৈন্যসহ বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু তুমি প্রভুর ওপর নির্ভর করেছিলে বলে তিনি তোমাকে ওদের পরাজিত করতে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কূশীয় ও লূবীয়দের কি অনেক সৈন্য এবং রথ ও ঘোড়াচালক ছিল না? কিন্তু আপনি সদাপ্রভুর উপর নির্ভর করেছিলেন বলে তিনি আপনার হাতে তাদের তুলে দিয়েছিলেন।