2 Chronicles 17:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর পুত্র যিহোশাফট তাঁর পদে বাদশাহ্ হলেন এবং ইসরাইলের বিরুদ্ধে তাঁর শক্তি বৃদ্ধি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আসার ছেলে যিহোশাফট রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন এবং ইস্রায়েলের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার পুত্র যিহোশাফট তাঁহার পদে রাজা হইলেন, এবং ইস্রায়েলের বিরুদ্ধে আপনাকে বলবান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার পুত্র যিহোশাফট তাঁহার পদে রাজা হইলেন, এবং ইস্রায়েলের বিরুদ্ধে আপনাকে বলবান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসার জায়গায় তাঁর ছেলে যিহোশাফট রাজা হলেন। তিনি ইস্রায়েলের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আসার জায়গায় তাঁর ছেলে যিহোশাফট বাদশাহ্ হলেন। তিনি ইসরাইলের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতার মৃত্যুর পর যিহোশাফট রাজা হলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্তিবৃদ্ধি করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসার জায়গায় যিহূদার নতুন রাজা হলেন তাঁর পুত্র যিহোশাফট| ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যিহোশাফট যিহূদাকে সুদৃঢ় করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর ছেলে যিহোশাফট তাঁর জায়গায় রাজা হলেন এবং ইস্রায়েলের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তুললেন।