2 Chronicles 17:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার চারদিকের সকল রাজ্যে মাবুদ থেকে এমন ভয় উপস্থিত হল, যে তারা যিহোশাফটের সঙ্গে যুদ্ধ করতে এলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা দেশের চারপাশে থাকা সব দেশের রাজ্যগুলির উপর এমনভাবে সদাপ্রভুর ভয় নেমে এসেছিল, যে তারা আর যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদার চতুর্দ্দিক্স্থ দেশের সকল রাজ্যে সদাপ্রভু হইতে এমন ভয় উপস্থিত হইল যে, তাহারা যিহোশাফটের সহিত যুদ্ধ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদার চতুর্দিক্স্থ দেশের সকল রাজ্যে সদাপ্রভু হইতে এমন ভয় উপস্থিত হইল যে, তাহারা যিহোশাফটের সহিত যুদ্ধ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা দেশের আশেপাশের সব রাজ্যের উপর সদাপ্রভুর কাছ থেকে এমন ভয় নেমে আসল যে, তারা যিহোশাফটের সংগে যুদ্ধ করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা দেশের আশেপাশের সব রাজ্যের উপর মাবুদের কাছ থেকে এমন ভয় নেমে আসল যে, তারা যিহোশাফটের সংগে যুদ্ধ করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় প্রভু পরমেশ্বর সন্নিহিত সমস্ত রাজ্যের রাজা ও মানুষের মনে ভীতি সঞ্চার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার চারপাশের অঞ্চলের বসবাসকারী লোকরা প্রভুর ভয়ে ভীত থাকায় যিহোশাফটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা চারদিকের দেশের সব রাজ্যের উপর সদাপ্রভুর কাছ থেকে এমন ভয় নেমে আসল যে, তারা যিহোশাফটের সঙ্গে যুদ্ধ করল না।