2 Chronicles 17:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফিলিস্তিনীদেরও কেউ কেউ যিহোশাফটের কাছে করস্বরূপ উপঢৌকন ও রূপা আনলো এবং আরবীয়েরা তাঁর কাছে পশুপাল, সাত হাজার সাত শত ভেড়া ও সাত হাজার সাত শত ছাগল আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিস্তিনীদের মধ্যে কেউ কেউ কর-বাবদ যিহোশাফটের কাছে উপহারসামগ্রী ও রুপো নিয়ে এসেছিল, এবং আরবীয়েরা তাঁর কাছে এই পশুপাল নিয়ে এসেছিল: সাত হাজার সাতশো মদ্দা মেষ ও সাত হাজার সাতশো ছাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পলেষ্টীয়দেরও কেহ কেহ যিহোশাফটের নিকটে করস্বরূপে উপঢৌকন ও রৌপ্য আনিল, এবং আরবীয়েরা তাঁহার নিকটে পশুপাল, সাত সহস্র সাত শত মেষ ও সাত সহস্র সাত শত ছাগ আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পলেষ্টীয়দেরও কেহ কেহ যিহোশাফটের নিকটে করস্বরূপে উপঢৌকন ও রৌপ্য আনিল, এবং আরবীয়েরা তাঁহার নিকটে পশুপাল, সাত সহস্র সাত শত মেষ ও সাত সহস্র সাত শত ছাগ আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েকজন পলেষ্টীয় কর্‌ হিসাবে যিহোশাফটের কাছে উপহার ও রূপা নিয়ে আসল এবং আরবীয়েরা নিয়ে আসল সাত হাজার সাতশো ভেড়া আর সাত হাজার সাতশো ছাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েকজন ফিলিস্তিনী খাজনা হিসাবে যিহোশাফটের কাছে উপহার ও রূপা নিয়ে আসল এবং আরবীয়রা নিয়ে আসল সাত হাজার সাতশো ভেড়া আর সাত হাজার সাতশো ছাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েক জন ফিলিস্তিনী যিহোশাফটের কাছে বিপুল পরিমাণ রৌপ্য ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে গেল। কিছু আরবীয় ব্যক্তি তাঁকে 7,700 মেষ এবং 7,700 ছাগ উপহার দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু পলেষ্টীয় ব্যক্তি যিহোশাফটের জন্য রূপো ও অন্যান্য উপহার এনেছিলেন কারণ তারা তাঁর ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল| আরবীয়রা যিহোশাফটকে 7700টি মেষ ও 7700টি ছাগল উপহার দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পলেষ্টীয়দের কেউ কেউ যিহোশাফটের কাছে কর হিসাবে উপহার ও রূপা নিয়ে এল এবং আরবীয়েরা তাঁর কাছে পশুপাল, সাত হাজার সাতশো ভেড়া আর সাত হাজার সাতশো ছাগল নিয়ে এল।