2 Chronicles 17:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পিতৃকুল অনুসারে তাদের সংখ্যা এই; এহুদার সহস্রপতিদের মধ্যে অদ্ন সেনাপতি ছিলেন, তাঁর সঙ্গে তিন লক্ষ বলবান বীর ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বংশানুসারে তাদের তালিকাটি এইরকম: যিহূদা থেকে, সহস্র-সেনাপতিরা হলেন: 3,00,000 যোদ্ধা সমেত সেনাপতি অদন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পিতৃকুলানুসারে তাহাদের সংখ্যা এই; যিহূদার সহস্রপতিগণের মধ্যে অদন সেনাপতি ছিলেন, তাঁহার সহিত তিন লক্ষ বলবান বীর ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পিতৃকুলানুসারে তাহাদের সংখ্যা এই; যিহূদার সহস্রপতিগণের মধ্যে অদ্ন সেনাপতি ছিলেন, তাঁহার সহিত তিন লক্ষ বলবান বীর ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বংশ অনুসারে তাদের সংখ্যা ও সেনাপতিদের নাম এই: যিহূদা-গোষ্ঠী থেকে- প্রধান সেনাপতি অদ্ন ও তাঁর তিন লক্ষ যোদ্ধা;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বংশ অনুসারে তাদের সংখ্যা ও সেনাপতিদের নাম এই: এহুদা-গোষ্ঠী থেকে- প্রধান সেনাপতি অদ্ন ও তাঁর তিন লক্ষ যোদ্ধা;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে তিনি গোষ্ঠী অনুযায়ী অতিরিক্ত সেনাপতি নিযুক্ত করেছিলেন। অদনাহ্ ছিলেন যিহুদা গোষ্ঠীর সৈন্যদলের সেনাপতি। তাঁর অধীনে ছিল 300,000 সৈন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত সৈনিকদের নাম তাদের পরিবারগোষ্ঠীর ইতিহাস থেকে জানতে পারা যায়| সৈনিকদের মধ্যে যিহূদার পরিবারগোষ্ঠী থেকে অদন ছিলেন 300,000 সেনার অধ্যক্ষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বংশ অনুসারে তাদের সংখ্যা এই; যিহূদার সহস্রপতিদের মধ্যে অদন সেনাপতি ছিলেন, তাঁর সঙ্গে তিন লক্ষ বলবান বীর ছিল।