2 Chronicles 17:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এঁদের ছাড়া বাদশাহ্‌ এহুদার সর্বত্র প্রাচীরবেষ্টিত নগরে কর্মচারী রাখতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা যাদের গোটা যিহূদা দেশ জুড়ে বিভিন্ন সুরক্ষিত নগরে মোতায়েন করলেন, তাদের পাশাপাশি এরাও সেইসব লোক, যারা রাজার সেবা করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাঁদের ছাড়া রাজা যিহূদার সর্ব্বত্র প্রাচীরবেষ্টিত নগরে [কর্ম্মচারী লোক] রাখিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইঁহাদের ছাড়া রাজা যিহূদার সর্বত্র প্রাচীরবেষ্টিত নগরে [কর্মচারী লোক] রাখিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব যোদ্ধারা রাজার কাজে নিযুক্ত ছিল। এরা ছাড়াও যিহূদার দেয়াল-ঘেরা গ্রাম ও শহরগুলোতে আরও সৈন্য রাখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব যোদ্ধারা বাদশাহ্‌র কাজে নিযুক্ত ছিল। এরা ছাড়াও এহুদার দেয়াল-ঘেরা গ্রাম ও শহরগুলোতে আরও সৈন্য রাখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরা সকলে রাজধানী জেরুশালেমে রাজার পরিচর্যায় নিযুক্ত ছিলেন। এ ছাড়া রাজা যিহোশাফট যিহুদীয়ার সর্বত্র দুর্গনগরীগুলিতে সৈন্যবাহিনী মোতায়েন করে রাখতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা ছাড়াও রাজা যিহোশাফটের অধীনে যিহূদার প্রত্যেকটা দুর্গে আরো বহু লক্ষ সৈনিক কাজ করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এঁনাদের ছাড়াও রাজা যিহূদার সব জায়গায় পাঁচিলে ঘেরা নগরগুলিতে কর্মচারী রাখতেন।