2 Chronicles 17:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এহুদার সকল প্রাচীর-বেষ্টিত নগরে সৈন্য রাখলেন এবং এহুদা দেশে ও তাঁর পিতা আসা আফরাহীমের যেসব নগর অধিকার করেছিলেন, সেসব নগরেও সৈন্যদল স্থাপন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার সব সুরক্ষিত নগরে তিনি সৈন্যদল মোতায়েন করে দিলেন এবং যিহূদাকে ও ইফ্রয়িমের সেইসব নগরকে রক্ষা করার উদ্দেশ্যে তিনি সৈন্যদল মোতায়েন করলেন, যেগুলি তাঁর বাবা আসা দখল করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যিহূদার সকল প্রাচীরবেষ্টিত নগরে সৈন্য রাখিলেন, এবং যিহূদা দেশে ও তাঁহার পিতা আসা ইফ্রয়িমের যে সকল নগর হস্তগত করিয়াছিলেন, সেই সকল নগরেও সৈন্যদল স্থাপন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যিহূদার সকল প্রাচীরবেষ্টিত নগরে সৈন্য রাখিলেন, এবং যিহূদা দেশে ও তাঁহার পিতা আসা ইফ্রয়িমের যে সকল নগর হস্তগত করিয়াছিলেন, সেই সকল নগরেও সৈন্যদল স্থাপন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার সমস্ত দেয়াল-ঘেরা শহর ও গ্রামগুলোতে তিনি সৈন্যদল রাখলেন এবং যিহূদা দেশ ও তাঁর বাবার দখল করা ইফ্রয়িম এলাকার গ্রাম ও শহরগুলোতেও সৈন্য রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার সমস্ত দেয়াল-ঘেরা শহর ও গ্রামগুলোতে তিনি সৈন্যদল রাখলেন এবং এহুদা দেশ ও তাঁর পিতার দখল করা আফরাহীম এলাকার গ্রাম ও শহরগুলোতেও সৈন্য রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যিহুদীয়ার দুর্গ নগরগুলিতে, যিহুদীয়ার গ্রামাঞ্চলে এবং রাজা আসা ইফ্রয়িমের যে সমস্ত অঞ্চল অধিকার করেছিলেন, সেই সমগ্র অঞ্চলে সৈন্য মোতায়েন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার যে সমস্ত শহরকে দুর্গে পরিণত করা হয়েছিল সেই সবকটি শহরে তিনি সেনাবাহিনী মোতায়েন করেছিলেন| এছাড়া তিনি যিহূদায় এবং তাঁর পিতা আসার দখল করা ইফ্রয়িমের শহরগুলিতেও সৈন্যবাহিনী মোতায়েন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যিহূদার সমস্ত প্রাচীরে ঘেরা নগরগুলিতে সৈন্যদল রাখলেন এবং যিহূদা দেশ ও তাঁর বাবা আসার দখল করা ইফ্রয়িম এলাকার নগরগুলিতেও সৈন্য রাখলেন।