2 Chronicles 17:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ যিহোশাফটের সহবর্তী ছিলেন, কারণ তিনি তাঁর পূর্বপুরুষ দাউদের প্রথম আচরণ-পথে চলতেন, বাল দেবতাদের খোঁজ করতেন না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যিহোশাফটের সাথে ছিলেন, কারণ তাঁর সামনে তিনি তাঁর পূর্বপুরুষ দাউদের পথেই চলতেন। তিনি বায়াল-দেবতাদের কাছে পরামর্শ চাইতেন না
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু যিহোশাফটের সহবর্ত্তী ছিলেন, কারণ তিনি আপন পূর্ব্বপুরুষ দায়ূদের প্রথম আচরণ-পথে চলিতেন, বাল দেবগণের অন্বেষণ করিতেন না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু যিহোশাফটের সহবর্তী ছিলেন, কারণ তিনি আপন পূর্বপুরুষ দায়ূদের প্রথম আচরণ-পথে চলিতেন, বাল দেবগণের অন্বেষণ করিতেন না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যিহোশাফটের সংগে ছিলেন, কারণ তাঁর পূর্বপুরুষ দায়ূদ প্রথমে যেভাবে চলতেন তিনিও সেইভাবে চলতেন। তিনি বাল দেবতাদের পূজা না করে বরং তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করতেন এবং ইস্রায়েলের মত কাজ না করে ঈশ্বরের আদেশ মত চলতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যিহোশাফটের সংগে ছিলেন, কারণ তাঁর পূর্বপুরুষ দাউদ প্রথমে যেভাবে চলতেন তিনিও সেইভাবে চলতেন। তিনি বাল দেবতাদের পূজা না করে বরং তাঁর পূর্বপুরুষদের আল্লাহ্‌র এবাদত করতেন এবং ইসরাইলের মত কাজ না করে আল্লাহ্‌র হুকুম মত চলতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশাফট পিতার পূর্বজীবনের আদর্শ পালন করতেন এবং বেলদেবের পূজা করতেন না। তাই প্রভু পরমেশ্বর তাঁকে আশীর্বাদ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যিহোশাফটের সহায় হয়েছিলেন কারণ তিনি তাঁর পূর্বপুরুষ দায়ুদের মতোই বাধ্যভাবে জীবনযাপন করতেন এবং বাল মূর্ত্তিসমূহের পূজো করেন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু যিহোশাফটের সঙ্গে ছিলেন, কারণ তিনি তার পূর্বপুরুষ দায়ূদ প্রথমে যেভাবে চলতেন, বাল দেবতাদের খোঁজ করেন নি; তিনিও সেইভাবে চলতেন।