2 Chronicles 17:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদ তাঁর হাতে রাজ্য দৃঢ় করলেন; আর সমস্ত এহুদা যিহোশাফটের কাছে উপঢৌকন আনলো এবং তাঁর ধন ও প্রতাপ অতিশয় বৃদ্ধি পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যিহোশাফটের নিয়ন্ত্রণে রাজ্যটি সুস্থির করলেন; এবং যিহূদার সব লোকজন তাঁর কাছে উপহারসামগ্রী নিয়ে এসেছিল, এতে তিনি প্রচুর ধনসম্পদ ও সম্মানের অধিকারী হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভু তাঁহার হস্তে রাজ্য দৃঢ় করিলেন; আর সমস্ত যিহূদা যিহোশাফটের কাছে উপঢৌকন আনিল, এবং তাঁহার ধন ও প্রতাপ অতিশয় বৃদ্ধি পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভু তাঁহার হস্তে রাজ্য দৃঢ় করিলেন; আর সমস্ত যিহূদা যিহোশাফটের কাছে উপঢৌকন আনিল, এবং তাঁহার ধন ও প্রতাপ অতিশয় বৃদ্ধি পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সদাপ্রভু তাঁর অধীনে রাজ্য স্থির রাখলেন। যিহূদার সমস্ত লোক যিহোশাফটকে উপহার দিল; এতে তাঁর অনেক ধন-সম্পদ ও সম্মান বেড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মাবুদ তাঁর অধীনে রাজ্য স্থির রাখলেন। এহুদার সমস্ত লোক যিহোশাফটকে উপহার দিল; এতে তাঁর অনেক ধন-সম্পদ ও সম্মান বেড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর সমগ্র যিহুদীয়া রাজ্যকে যিহোশাফটের দৃঢ় নিয়ন্ত্রাণাধীনে এনে দিয়েছিলেন। সমস্ত প্রজা তাঁর কাছে উপহার আনত যাতে রাজা যিহোশাফট ঐশ্বর্যবান ও প্রগাঢ় সম্মান প্রতিপত্তি লাভ করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাই যিহূদা রাজ্যে যিহোশাফটের ক্ষমতাকে দৃঢ় করেছিলেন| সমস্ত লোক তাঁর জন্য উপহার ও উপঢৌকন আনত, সে কারণে তিনি বহু খ্যাতি ও সম্পদের অধিকারী হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য সদাপ্রভু তাঁর অধীনে রাজ্য মজবুত করলেন; আর সমস্ত যিহূদা যিহোশাফটের কাছে উপহার আনলো এবং তাঁর ধন সম্পদ ও সম্মান অনেক বেড়ে গেল।