2 Chronicles 17:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের পথে তাঁর অন্তঃকরণ উন্নত হল; আবার তিনি এহুদার মধ্য থেকে উচ্চস্থলী ও সমস্ত আশেরা-মূর্তি দূর করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর পথের প্রতি তাঁর অন্তর সমর্পিত হয়েছিল; এছাড়াও, তিনি যিহূদা দেশ থেকে পূজার্চনার উঁচু স্থানগুলি ও আশেরার খুঁটিগুলিও উপড়ে ফেলে সরিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর পথে তাঁহার অন্তঃকরণ উন্নত হইল; আবার তিনি যিহূদার মধ্য হইতে উচ্চস্থলী ও আশেরা-মূর্ত্তি সকল দূর করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর পথে তাঁহার অন্তঃকরণ উন্নত হইল; আবার তিনি যিহূদার মধ্য হইতে উচ্চস্থলী ও আশেরা-মূর্তি সকল দূর করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর পথে চলতে তাঁর খুব আগ্রহ ছিল। তা ছাড়া তিনি যিহূদা দেশ থেকে পূজার উঁচু স্থানগুলো ও আশেরা-খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের পথে চলতে তাঁর খুব আগ্রহ ছিল। তা ছাড়া তিনি এহুদা দেশ থেকে পূজার উঁচু স্থানগুলো ও আশেরা-খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের সেবা ও আরাধনায় নিজেকে নিযুক্ত করতে পেরে তিনি গর্ব বোধ করতেন এবং সারা যিহুদীয়া থেকে পৌত্তলিক উপাসনার স্থান ও দেবী আশেরার সমস্ত প্রতীক তিনি ধ্বংস করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর আজ্ঞানুবর্তী হয়ে জীবনযাপন করতে যিহোশাফট কৃতসংকল্প ছিলেন| তিনি ভণ্ড মূর্ত্তি আশেরার খুঁটি ও যাবতীয় উঁচু পূজোর বেদী নির্মূল করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর পথে তাঁর হৃদয় উন্নত হল; আবার তিনি যিহূদার মধ্যে থেকে উঁচু জায়গা গুলি ও আশেরা-মূর্তিগুলি ধ্বংস করলেন।