2 Chronicles 17:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁর রাজত্বের তৃতীয় বছরে এহুদার সকল নগরে উপদেশ দেবার জন্য তাঁর কয়েকজন কর্মকর্তা অর্থাৎ বিন্‌-হয়িল, ওবদিয়, জাকারিয়া, নথনেল ও মীখায়কে প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর রাজত্বকালের তৃতীয় বছরে যিহূদা দেশের বিভিন্ন নগরে শিক্ষা দেওয়ার জন্য তিনি তাঁর কর্মকর্তা বিন-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আপন রাজত্বের তৃতীয় বৎসরে যিহূদার সকল নগরে উপদেশ দিবার জন্য আপনার কয়েক জন প্রধান লোক অর্থাৎ বিন্‌-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে প্রেরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আপন রাজত্বের তৃতীয় বৎসরে যিহূদার সকল নগরে উপদেশ দিবার জন্য আপনার কয়েক জন প্রধান লোক অর্থাৎ বিন্‌-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর রাজত্বের তৃতীয় বছরের সময় তিনি যিহূদার সমস্ত গ্রাম ও শহরের লোকদের শিক্ষা দেবার জন্য তাঁর কর্মচারী বিন্‌-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর রাজত্বের তৃতীয় বছরের সময় তিনি এহুদার সমস্ত গ্রাম ও শহরের লোকদের শিক্ষা দেবার জন্য তাঁর কর্মচারী বিন্‌-হয়িল, ওবদিয়, জাকারিয়া, নথনেল ও মিকায়কে পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর রাজত্বকালের তৃতীয় বছরে তিনি যিহুদীয়ার বিভিন্ন শহরে শিক্ষাদানের জন্য নিম্নলিখিত ব্যক্তিদের প্রেরণ করেছিলেনঃ বেনহায়েল, ওবদিয়, সখরিয়, নথনেল এবং মিখাইয়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট তাঁর রাজত্বের তৃতীয় বছরে যিহূদার শহরগুলিতে শিক্ষাদানের জন্য তাঁর বিন্-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল, মীখায় প্রমুখ আধিকারিকদের পাঠান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাঁর রাজত্বের তৃতীয় বছরে যিহূদার সমস্ত নগরে শিক্ষা দেবার জন্য তাঁর কয়েকজন প্রধান কর্মচারী অর্থাৎ বিন্‌-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে পাঠালেন।