2 Chronicles 17:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা মাবুদের শরীয়ত-কিতাব সঙ্গে নিয়ে এহুদা দেশে উপদেশ দিতে লাগলেন; তাঁরা এহুদার সমস্ত নগরে গিয়ে লোকদেরকে উপদেশ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর বিধানপুস্তক সাথে নিয়ে তারা গোটা যিহূদা দেশে ঘুরে ঘুরে শিক্ষা দিয়ে বেড়িয়েছিলেন; যিহূদা দেশের সব নগরে গিয়ে গিয়ে তারা লোকদের শিক্ষা দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক সঙ্গে লইয়া যিহূদা দেশে উপদেশ দিতে লাগিলেন; তাঁহারা যিহূদার সমস্ত নগরে গিয়া লোকদিগকে উপদেশ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক সঙ্গে লইয়া যিহূদা দেশে উপদেশ দিতে লাগিলেন; তাঁহারা যিহূদার সমস্ত নগরে গিয়া লোকদিগকে উপদেশ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আইন-কানুনের বই সংগে নিয়ে তাঁরা যিহূদা দেশের সব জায়গায় তা থেকে শিক্ষা দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের দেওয়া তৌরাত কিতাব সংগে নিয়ে তাঁরা এহুদা দেশের সব জায়গায় তা থেকে শিক্ষা দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা প্রভু পরমেশ্বরের বিধানশাস্ত্র নিয়ে গিয়ে যিহুদীয়ার সমগ্র শহর-নগর-জনপদের মানুষকে শিক্ষা দিতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা সকলে মিলে যিহূদার সমস্ত শহর পর্যটন করতে করতে প্রভুর বিধিপুস্তক অনুযায়ী লোকেদের শিক্ষাদান করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সদাপ্রভুর ব্যবস্থার বই সঙ্গে নিয়ে যিহূদা দেশে শিক্ষা দিতে লাগলেন। তারা যিহূদার সব নগরে গিয়ে লোক দেরকে শিক্ষা দিলেন।