2 Chronicles 18:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিহোশাফট অতিশয় ঐশ্বর্যবান ও প্রতাপান্বিত হলেন, আর তিনি আহাবের সঙ্গে কুটুম্বিতা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোশাফট প্রচুর ধনসম্পদ ও সম্মানের অধিকারী হলেন, এবং বিবাহসূত্রে তিনি আহাবের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশাফট অতিশয় ঐশ্বর্য্যবান্ ও প্রতাপান্বিত হইলেন, আর তিনি আহাবের সহিত কুটুম্বিতা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশাফট অতিশয় ঐশ্বর্যবান ও প্রতাপান্বিত হইলেন, আর তিনি আহাবের সহিত কুটুম্বিতা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশাফটের অনেক ধন-সম্পদ ও সম্মান ছিল। তিনি বিয়ের মধ্য দিয়ে আহাবের সংগে বন্ধুত্ব করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোশাফটের অনেক ধন-সম্পদ ও সম্মান ছিল। তিনি বিয়ের মধ্য দিয়ে আহাবের সংগে বন্ধুত্ব করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ যিহোশাফট যখন অত্যন্ত ঐশ্বর্যবান ও খ্যাতিসম্পন্ন হয়ে উঠলেন, তখন তিনি ইসরায়েলরাজ আহাবের পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে কুটুম্বিতা স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট প্রভুত পরিমাণে সম্পদ ও সম্মানের অধিকারী হয়েছিলেন| তিনি ঐ দুটি রাজ্যের মধ্যে একটি সন্ধি স্থাপনের জন্য রাজা আহাবের সঙ্গেও একটি বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশাফট প্রচুর ধনী ও সম্মানীয় হলেন, আর তিনি আহাবের সঙ্গে কুটুম্বিতা করলেন।