2 Chronicles 18:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে দূত মীখায়কে ডাকতে গিয়েছিল, সে তাঁকে বললো দেখুন, নবীদের সমস্ত কথা এক মুখে বাদশাহ্‌র পক্ষে মঙ্গল সূচনা করে; অতএব আরজ করি, আপনার কথা ওদের কোন একজনের কথার অনুরূপ হোক, আপনি মঙ্গলসূচক কথা বলুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দূত মীখায়কে ডাকতে গেল, সে তাঁকে বলল, “দেখুন, অন্যান্য ভাববাদীরা সবাই কোনও আপত্তি না জানিয়ে রাজার পক্ষে সফলতার ভাববাণী করছে। আপনার কথাও যেন তাদেরই মতো হয়, এবং আপনিও সুবিধাজনক কথাই বলুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে দূত মীখায়কে ডাকিতে গিয়াছিল, সে তাঁহাকে কহিল, দেখুন, ভাববাদিগণের বাক্য সকল এক মুখে রাজার পক্ষে মঙ্গলসূচনা করে; অতএব বিনয় করি, আপনার বাক্য উহাদের কোন এক জনের বাক্যের সমানার্থক হউক, আপনি মঙ্গলসূচক কথা বলুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে দূত মীখায়কে ডাকিতে গিয়াছিল, সে তাঁহাকে কহিল, দেখুন, ভাববাদিগণের বাক্য সকল এক মুখে রাজার পক্ষে মঙ্গলসূচনা করে; অতএব বিনয় করি, আপনার বাক্য উহাদের কোন একজনের বাক্যের সমানার্থক হউক, আপনি মঙ্গলসূচক কথা বলুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি মীখায়কে ডেকে আনতে গিয়েছিল সে তাঁকে বলল, “দেখুন, অন্যান্য নবীরা সবাই একবাক্যে রাজার সফলতার কথা বলছেন। আপনার কথাও যেন তাঁদের কথার মতই হয়। আপনি মংগলের কথাই বলবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি মিকায়কে ডেকে আনতে গিয়েছিল সে তাঁকে বলল, “দেখুন, অন্যান্য নবীরা সবাই একবাক্যে বাদশাহ্‌র সফলতার কথা বলছেন। আপনার কথাও যেন তাঁদের কথার মতই হয়। আপনি উন্নতির কথাই বলবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইতিমধ্যে যে রাজপুরুষ মিখাইয়াকে আনতে গিয়েছিলেন, তিনি নবীকে বললেন, দেখুন, অন্যান্য নবীরা সকলেই একবাক্যে মহারাজের সাফল্যের কথা বলেছেন। দেখবেন, তাঁদের সঙ্গে সঙ্গতি রেখে আপনিও মহারাজের সাফল্যের কথাই বলবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে বার্তাবাহকরা মীখায়কে গিয়ে বললেন, “শুনুন মীখায়, সমস্ত ভাববাদীরা রাজাদের যুদ্ধ জয়ের কথা শুনিয়েছেন| আপনিও এবার গিয়ে ভাল ভাল কথা বলুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে দূত মীখায়কে ডাকতে গিয়েছিল সে তাঁকে বলল, “দেখুন, সব ভাববাদীই একবাক্যে রাজার সফলতার কথা বলছে; তাই অনুরোধ করি, আপনার কথাও যেন তাঁদের কথার মতই হয়, আপনি মঙ্গলের কথা বলুন।”