2 Chronicles 18:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বাদশাহ্র কাছে আসলে বাদশাহ্ তাঁকে জিজ্ঞাসা করলেন, মীখায়, আমরা রামোৎ-গিলিয়দে যুদ্ধ করতে যাব, না আমি ক্ষান্ত হব? জবাবে তিনি বললেন, হ্যাঁ, হ্যাঁ, আপনারা যাত্রা করুন, কৃতকার্য হোন; সেখানকার লোকেরা আপনাদের হাতে অর্পিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেখানে পৌঁছানোর পর রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “মীখায়, রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে আমরা যুদ্ধযাত্রা করব, কি করব না?” “আক্রমণ করে আপনি বিজয়ী হোন,” তিনি উত্তর দিলেন, “কারণ সেখানকার লোকজনকে আপনার হাতে তুলে দেওয়া হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি রাজার নিকটে আসিলে রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, মীখায়, আমরা রামোৎ-গিলিয়দে যুদ্ধ করিতে যাইব, না আমি ক্ষান্ত হইব? তিনি কহিলেন, আপনারা যাত্রা করুন, কৃতকার্য্য হউন; তথাকার লোকেরা আপনাদের হস্তে সমর্পিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি রাজার নিকটে আসিলে রাজা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, মীখায়, আমরা রামোৎ-গিলিয়দে যুদ্ধ করিতে যাইব, না আমি ক্ষান্ত হইব? তিনি কহিলেন, আপনারা যাত্রা করুন, কৃতকার্য হউন; তথাকার লোকেরা আপনাদের হস্তে সমর্পিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মীখায় আসলে পর রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “মীখায়, আমরা কি রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, না যাব না?” উত্তরে মীখায় বললেন, “হ্যাঁ, যান যান, আক্রমণ করে জয়লাভ করুন, কারণ সেখানকার লোকদের আপনাদের হাতে তুলে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিকায় আসলে পর বাদশাহ্ তাঁকে জিজ্ঞাসা করলেন, “মিকায়, আমরা কি রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, না যাব না?” জবাবে মিকায় বললেন, “জ্বী, যান যান, আক্রমণ করে জয়লাভ করুন, কারণ সেখানকার লোকদের আপনাদের হাতে তুলে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আহাবের কাছে নবী এলে রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, নবী মিখাইয়া, রাজা যিহোশাফট ও আমি রামোৎ নগর আক্রমণ করতে কি যাব? মিখাইয়া বললেন, হ্যাঁ আক্রমণ করুন। আপনারা নিশ্চয়ই জয়ী হবেন প্রভু পরমেশ্বর আপনাদের বিজয়ী করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মীখায় রাজা আহাবের কাছে এসে উপস্থিত হলেন| রাজা তাঁকে জিজ্ঞেস করলেন, “মীখায় আমরা কি রামোৎ-গিলিয়দে যুদ্ধ করতে যেতে পারি?” মীখায় উত্তর দিলেন, “যান আক্রমণ করুন| ঈশ্বর আপনাদের শত্রুকে পরাজিত করতে সাহায্য করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি রাজার কাছে এলে রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন, “মীখায়, আমরা কি রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, নাকি থেমে যাব?” তিনি বললেন, “আপনারা যান, জয়লাভ করুন, সেখানকার লোকদের আপনাদের হাতে তুলে দেওয়া হবে।”