2 Chronicles 18:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ তাঁকে বললেন, তুমি মাবুদের নামে আমাকে সত্যি ছাড়া আর কিছুই বলবে না, আমি কতবার তোমাকে এই শপথ করাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা তাঁকে বললেন, “কতবার আমি তোমাকে দিয়ে শপথ করাব যে তুমি সদাপ্রভুর নামে আমাকে সত্যিকথা ছাড়া আর কিছুই বলবে না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা তাঁহাকে কহিলেন, তুমি সদাপ্রভুর নামে আমাকে সত্য ব্যতিরেকে আর কিছুই বলিবে না, আমি কত বার তোমাকে এই শপথ করাইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা তাঁহাকে কহিলেন, তুমি সদাপ্রভুর নামে আমাকে সত্য ব্যতিরেকে আর কিছুই বলিবে না, আমি কত বার তোমাকে এই শপথ করাইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাঁকে বললেন, “কতবার আমি তোমাকে এই শপথ করতে বলব যে, সদাপ্রভুর নামে তুমি সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তাঁকে বললেন, “কতবার আমি তোমাকে এই কসম খেতে বলব যে, মাবুদের নামে তুমি সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাজা আহাব তাঁকে বললেন, তুমি যখন পরমেশ্বরের নামে আমার কাছে কিছু বলবে, তখন সত্য কথা বলবে। কতবার তোমাকে একথা বলতে হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহাব তখন মীখায়কে বললেন, “বহুবার আমি তোমাকে বলেছি, প্রভুর নামে আমাকে সব সময়ে সত্যি কথা বলবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা তাঁকে বললেন, “তুমি সদাপ্রভুর নামে সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না, কতবার আমি তোমাকে এই শপথ করাবো?”