2 Chronicles 18:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কয়েক বছর পরে তিনি সামেরিয়াতে আহাবের কাছে গেলেন, আর আহাব তাঁর জন্য ও তাঁর সঙ্গী লোকদের জন্য ও অনেক ভেড়া ও বলদ জবেহ্‌ করলেন এবং রামোৎ-গিলিয়দ আক্রমণ করতে যাবার জন্য তাঁকে প্ররোচিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েক বছর পর তিনি শমরিয়ায় আহাবের সাথে দেখা করতে গেলেন। তাঁর জন্য ও তাঁর সাথে থাকা লোকজনের জন্য আহাব প্রচুর মেষ ও গবাদি পশু বধ করলেন এবং রামোৎ-গিলিয়দ আক্রমণ করার জন্য তাঁকে অনুরোধও জানিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কয়েক বৎসর পরে তিনি শমরিয়াতে আহাবের নিকটে গেলেন; আর আহাব তাঁহার নিমিত্ত ও তাঁহার সঙ্গী লোকদের নিমিত্ত অনেক মেষ ও বলদ মারিলেন, এবং রামোৎ-গিলিয়দে যাইতে তাঁহাকে প্ররোচিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কয়েক বৎসর পরে তিনি শমরিয়াতে আহাবের নিকটে গেলেন; আর আহাব তাঁহার নিমিত্ত ও তাঁহার সঙ্গী লোকদের নিমিত্ত অনেক মেষ ও বলদ মারিলেন, এবং রামোৎ-গিলিয়দে যাইতে তাঁহাকে প্ররোচিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কয়েক বছর পরে আহাবের সংগে দেখা করবার জন্য তিনি শমরিয়াতে গেলেন। আহাব তাঁর ও তাঁর সংগের লোকদের খাওয়াবার জন্য অনেক ভেড়া ও গরু কাটলেন। ইস্রায়েলের রাজা আহাব যিহূদার রাজা যিহোশাফটকে তাঁর সংগে রামোৎ-গিলিয়দ আক্রমণ করতে যাবার জন্য এই বলে অনুরোধ করলেন, “রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে আপনি কি আমার সংগে যাবেন?” উত্তরে যিহোশাফট বললেন, “আমি ও আপনি, আমার লোক ও আপনার লোক সবাই এক; আমরা আপনার সংগে যুদ্ধে যোগ দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কয়েক বছর পরে আহাবের সংগে দেখা করবার জন্য তিনি সামেরিয়াতে গেলেন। আহাব তাঁর ও তাঁর সংগের লোকদের খাওয়াবার জন্য অনেক ভেড়া ও গরু কাটলেন। ইসরাইলের বাদশাহ্‌ আহাব এহুদার বাদশাহ্‌ যিহোশাফটকে তাঁর সংগে রামোৎ-গিলিয়দ আক্রমণ করতে যাবার জন্য এই বলে অনুরোধ করলেন, “রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে আপনি কি আমার সংগে যাবেন?” জবাবে যিহোশাফট বললেন, “আমি ও আপনি, আমার লোক ও আপনার লোক সবাই এক; আমরা আপনার সংগে যুদ্ধে যোগ দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কয়েক বছর পর তিনি আহাবের সঙ্গে দেখা করতে শমরিয়াতে গেলেন। রাজা আহাব যিহোশাফট ও তাঁর পারিষদদের সম্মানে অনেক মেষ ও বৃষ হত্যা করে বিরাট ভোজের আয়োজন করলেন। গিলিয়দে অবস্থিত রামোৎ নগর আক্রমণে যিহোশাফট যাতে তাঁর সঙ্গে যোগ দেন তিনি সেই চেষ্টায় থাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকবছর পরে যখন তিনি শমরিয়া শহরে রাজা আহাবের সঙ্গে দেখা করতে গেলে আহাব তাঁর ও তাঁর সঙ্গের লোকদের সম্মানার্থে বহু মেষ ও গরু বলিদান করেন| আহাব যিহোশাফটকে রামোৎ-গিলিয়দ আক্রমণ করতে উৎসাহ দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কয়েক বছর পরে তিনি শমরিয়াতে আহাবের কাছে গেলেন; আর আহাব তাঁর জন্য ও তাঁর সঙ্গী লোকদের জন্য অনেক ভেড়া ও বলদ মারলেন এবং রামোৎ-গিলিয়দে যেতে তাঁকে প্ররোচনা করলেন।