2 Chronicles 18:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেষে একটি রূহ্ গিয়ে মাবুদের সম্মুখে দাঁড়িয়ে বললো আমি তাকে প্ররোচিত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শেষে, একটি আত্মা এগিয়ে এসে সদাপ্রভুর সামনে দাঁড়িয়েছিল এবং বলল, ‘আমি তাকে প্ররোচিত করব।’ “ ‘কীভাবে?’ সদাপ্রভু জিজ্ঞাসা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেষে এক আত্মা গিয়া সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়া কহিল, আমি তাহাকে মুগ্ধ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেষে এক আত্মা গিয়া সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইয়া কহিল, আমি তাহাকে মুগ্ধ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শেষে একটি আত্মা এগিয়ে এসে সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলল, ‘আমি তাকে ভুলিয়ে নিয়ে যাব।’ সদাপ্রভু জিজ্ঞাসা করলেন, ‘কেমন করে করবে?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শেষে একটি রূহ্ এগিয়ে এসে মাবুদের সামনে দাঁড়িয়ে বলল, ‘আমি তাকে ভুলিয়ে নিয়ে যাব।’ মাবুদ জিজ্ঞাসা করলেন, ‘কেমন করে করবে?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেষে একটি আত্মা প্রভু পরমেশ্বরের সামনে এসে বললেন, আমি ওকে ভুলিয়ে নিযে যাব। প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করলেন, কি ভাবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষ অবধি এক আত্মা এসে প্রভুর সামনে দাঁড়িয়ে বললো, ‘আমি যাবো আহাবের সঙ্গে ছলনা করতে|’ প্রভু সেই আত্মাকে জিজ্ঞেস করলেন, ‘কি ভাবে?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেষে একটি আত্মা গিয়ে সদাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলল, ‘আমি তাকে মুগ্ধ করব।’