2 Chronicles 18:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব দেখুন, মাবুদ আপনার এ সব নবীর মুখে মিথ্যাবাদী রূহ্ দিয়েছেন; আর মাবুদ আপনার বিষয়ে অমঙ্গলের কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাই এখন সদাপ্রভু আপনার এই ভাববাদীদের মুখে বিভ্রান্তিকর এক আত্মা দিয়েছেন। সদাপ্রভু আপনার সর্বনাশের হুকুম জারি করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপনার এই সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা দিয়াছেন; আর সদাপ্রভু আপনার বিষয়ে অমঙ্গলের কথা কহিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব দেখুন, সদাপ্রভু আপনার এই সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা দিয়াছেন; আর সদাপ্রভু আপনার বিষয়ে অমঙ্গলের কথা কহিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্যই সদাপ্রভু এখন আপনার এই নবীদের মুখে মিথ্যা বলবার আত্মা দিয়েছেন। আপনার সর্বনাশ হবার জন্য সদাপ্রভু রায় দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্যই মাবুদ এখন আপনার এই নবীদের মুখে মিথ্যা বলবার রূহ্ দিয়েছেন। আপনার সর্বনাশ হবার জন্য মাবুদ রায় দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব শেষে মিখাইয়া বললেন, এই হচ্ছে প্রকৃত ঘটনা। প্রভু পরমেশ্বর স্বয়ং আপনার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেছেন বলেই তিনি আপনার প্রবক্তা নবীদের দিয়ে মিথ্যা বলিয়েছেন। আপনার সর্বনাশ অনিবার্য!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখুন আহাব, প্রভু আপনার ভাববাদীদের মুখ দিয়ে মিথ্যা ভাষণ করিয়েছেন| আসলে প্রভু আপনার অমঙ্গল সাধন করতে চান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইজন্যই সদাপ্রভু এখন তাঁর এই ভাববাদীদের মুখে মিথ্যা বলবার আত্মা দিয়েছেন; আর সদাপ্রভু আপনার অমঙ্গলের কথা বলেছেন।”