2 Chronicles 18:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মীখায় বললেন, দেখ যেদিন তুমি লুকাবার জন্য একটি ভিতরের কুঠরীতে যাবে, সেদিন তা জানবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মীখায় উত্তর দিলেন, “সেদিনই তুমি তা জানতে পারবে, যেদিন তুমি ভিতরের ঘরে গিয়ে লুকাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মীখায় কহিলেন, দেখ, যে দিন তুমি লুকাইবার জন্য এক ভিতরের কুঠরীতে যাইবে, সেই দিন তাহা জানিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মীখায় কহিলেন, দেখ, যে দিন তুমি লুকাইবার জন্য এক ভিতরের কুঠরিতে যাইবে, সেই দিন তাহা জানিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে মীখায় বললেন, “তুমি সেই দিন তা জানতে পারবে যেদিন তুমি নিজেকে লুকাবার জন্য ভিতরের ঘরে গিয়ে ঢুকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে মিকায় বললেন, “তুমি সেই দিন তা জানতে পারবে যেদিন তুমি নিজেকে লুকাবার জন্য ভিতরের ঘরে গিয়ে ঢুকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিখাইয়া বললেন, যেদিন তোমাকে প্রাণ বাঁচানোর জন্য অন্দর মহলে গিয়ে লুকাতে হবে, সেদিনই জানবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মীখায় উত্তর দিলেন, “সিদিকিয় এ কথার উত্তর তুমি তখন পাবে যখন নিজের প্রাণ বাঁচাতে তোমায় একটা চোরা কুঠুরিতে গিয়ে লুকোতে হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মীখায় বললেন, “দেখ, যেদিন তুমি নিজেকে লুকাবার জন্য একটি ভিতরের কুঠরীতে যাবে, সেদিন তা জানবে।”