2 Chronicles 18:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বল, বাদশাহ্‌ এই কথা বলেন, একে কারাগারে আটক করে রাখ এবং যে পর্যন্ত আমি সহিসালামতে ফিরে না আসি, সেই পর্যন্ত একে আহার করার জন্য অল্প খাদ্য ও অল্প পানি দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের বোলো, ‘রাজা একথাই বলেছেন: একে জেলখানায় রেখে দাও এবং যতদিন না আমি নিরাপদে ফিরে আসছি, ততদিন একে রুটি ও জল ছাড়া আর কিছুই দিয়ো না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বল, রাজা এই কথা কহেন, ইহাকে কারাগারে বদ্ধ করিয়া রাখ, এবং যে পর্য্যন্ত আমি কুশলে ফিরিয়া না আসি, সে পর্য্যন্ত ইহাকে আহারার্থে কষ্টযুক্ত অন্ন ও কষ্টযুক্ত জল দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বল, রাজা এই কথা কহেন, ইহাকে কারাগারে বদ্ধ করিয়া রাখ, এবং যে পর্যন্ত আমি কুশলে ফিরিয়া না আইসি, সেই পর্যন্ত ইহাকে আহারার্থে কষ্টযুক্ত অন্ন ও কষ্টযুক্ত জল দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বল রাজা বলেছেন এই লোকটিকে যেন জেলে রাখা হয় এবং রাজা নিরাপদে ফিরে না আসা পর্যন্ত তাকে অল্প জল ও অল্প রুটি ছাড়া আর কিছু না দেওয়া হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বল বাদশাহ্‌ বলেছেন এই লোকটিকে যেন জেলে রাখা হয় এবং বাদশাহ্‌ নিরাপদে ফিরে না আসা পর্যন্ত তাকে অল্প পানি ও অল্প রুটি ছাড়া আর কিছু না দেওয়া হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের বল, একে বন্দী করে রাখতে। যতদিন না আমি নিরাপদে ফিরে আসি, ততদিন একে একটু রুটি আর জল খেতে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ওদের জানিয়ে দাও আমি মীখায়কে কারাগারে পুরতে বলেছি| আমি যুদ্ধ থেকে নিরাপদে ফিরে না আসা পর্যন্ত যেন ওকে জল আর শুকনো রুটি ছাড়া আর কিছু খেতে না দেওয়া হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বল, রাজা বলেছেন, ‘একে জেলে আটকে রাখ এবং যতক্ষণ আমি নিরাপদে ফিরে না আসি, ততক্ষণ একে খাওয়ার জন্য অল্প জল ও অল্প খাবার দিও’।”