2 Chronicles 18:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইসরাইলের বাদশাহ্‌ চারশোজন নবীকে একত্র করে জিজ্ঞাসা করলেন, আমরা রামোৎ-গিলিয়দে যুদ্ধযাত্রা করবো, না আমি ক্ষান্ত হব? তখন তারা বললো যাত্রা করুন, আল্লাহ্‌ তা বাদশাহ্‌র হাতে তুলে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ইস্রায়েলের রাজা ভাববাদীদের—চারশো জনকে—একত্রিত করলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, “আমরা রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করব, কি করব না?” “চলে যান,” তারা উত্তর দিয়েছিল, “কারণ ঈশ্বর সেটি রাজার হাতে তুলে দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েলের রাজা ভাববাদিগণকে, চারি শত জনকে, একত্র করিয়া জিজ্ঞাসা করিলেন, আমরা রামোৎ-গিলিয়দে যুদ্ধযাত্রা করিব, না আমি ক্ষান্ত হইব? তখন তাহারা কহিল, যাত্রা করুন, ঈশ্বর তাহা মহারাজের হস্তে সমর্পণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েলের রাজা ভাববাদিগণকে, চারি শত জনকে, একত্র করিয়া জিজ্ঞাসা করিলেন, আমরা রামোৎ-গিলিয়দে যুদ্ধযাত্রা করিব, না আমি ক্ষান্ত হইব? তখন তাহারা কহিল, যাত্রা করুন, ঈশ্বর তাহা মহারাজের হস্তে সমর্পণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই ইস্রায়েলের রাজা নবীদের ডেকে একত্র করলেন। তাদের সংখ্যা ছিল চারশো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করতে যাব, না যাব না?” তারা বলল, “যান, কারণ ঈশ্বর ওটা রাজার হাতেই তুলে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই ইসরাইলের বাদশাহ্‌ নবীদের ডেকে একত্র করলেন। তাদের সংখ্যা ছিল চারশো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, “রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করতে যাব, না যাব না?” তারা বলল, “যান, কারণ আল্লাহ্‌ ওটা বাদশাহ্‌র হাতেই তুলে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই ইসরায়েলরাজ আহাব প্রায় চারশো জন প্রবক্তা নবীকে ডাকলেন এবং তাঁদের জিজ্ঞাসা করলেন, আমি রামোৎ আক্রমণ করব কি করব না?তাঁরা বললেন,আক্রমণ করুন। ঈশ্বর আপনাকে বিজয়ী করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আহাব তাই 400 জন ভাববাদীকে জড়ো করলেন| তিনি তাঁদের জিজ্ঞেস করলেন, “আমরা কি রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করতে পারি?” তখন ভাববাদীরা বললেন, “যান ঈশ্বর আপনাদের রামোৎ-গিলিয়দকে হারাতে সাহায্য করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েলের রাজা ভাববাদীদেরকে, চারশো জনকে, এক সাথে জড়ো করে জিজ্ঞাসা করলেন, “আমরা রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, না আমি থেমে যাব?” তখন তারা বলল, “যান, ঈশ্বর ওটা মহারাজের হাতেই তুলে দেবেন।”