2 Chronicles 18:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের বাদশাহ্ যিহোশাফটকে বললেন, আমরা যার দ্বারা মাবুদের কাছে খোঁজ করতে পারি, এমন আর এক জন আছে, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কেননা আমার উদ্দেশে সে কখনই মঙ্গলের নয়, সব সময়ই কেবল অমঙ্গলের উদ্দেশ্যে কথা বলে; সেই ব্যক্তি ইম্লের পুত্র মীখায়। যিহোশাফট বললেন, বাদশাহ্, এমন কথা বলবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের রাজা, যিহোশাফটকে উত্তর দিলেন, “আরও একজন ভাববাদী আছেন, যার মাধ্যমে আমরা সদাপ্রভুর কাছে খোঁজখবর নিতে পারি, কিন্তু আমি তাকে ঘৃণা করি, যেহেতু সে কখনোই আমার বিষয়ে ভালো কিছু ভাববাণী করে না, কিন্তু সবসময় খারাপ ভাববাণীই করে। সে হল যিম্লের ছেলে মীখায়।” “মহারাজ এরকম কথা বলবেন না,” যিহোশাফট উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিলেন, আমরা যাহার দ্বারা সদাপ্রভুর কাছে অন্বেষণ করিতে পারি, এমন আর এক জন আছে, কিন্তু আমি তাহাকে ঘৃণা করি, কেননা আমার উদ্দেশে সে কখনই মঙ্গলের নয়, সর্ব্বদাই কেবল অমঙ্গলের ভাবোক্তি প্রচার করে; সে ব্যক্তি যিম্লের পুত্র মীখায়। যিহোশাফট কহিলেন, মহারাজ, এমন কথা কহিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিলেন, আমরা যাহার দ্বারা সদাপ্রভুর কাছে অন্বেষণ করিতে পারি, এমন আর একজন আছে, কিন্তু আমি তাহাকে ঘৃণা করি, কেননা আমার উদ্দেশে সে কখনই মঙ্গলের নয়, সর্বদাই কেবল অমঙ্গলের ভাবোক্তি প্রচার করে; সেই ব্যক্তি যিম্লের পুত্র মীখায়। যিহোশাফট কহিলেন, মহারাজ, এমন কথা কহিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে ইস্রায়েলের রাজা যিহূদার রাজা যিহোশাফটকে বললেন, “এখনও এমন একজন লোক আছে যার মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে পারি, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমার সম্বন্ধে কখনও মংগলের কথা বলে না, সব সময় অমংগলের কথাই বলে। সে হল যিম্লের ছেলে মীখায়।” উত্তরে যিহোশাফট বললেন, “রাজা যেন ঐরকম কথা না বলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইসরাইলের বাদশাহ্ এহুদার বাদশাহ্ যিহোশাফটকে বললেন, “এখনও এমন একজন লোক আছে যার মধ্য দিয়ে আমরা মাবুদের কাছে জিজ্ঞাসা করতে পারি, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমার সম্বন্ধে কখনও উন্নতির কথা বলে না, সব সময় অবনতির কথাই বলে। সে হল য্নিের ছেলে মিকায়।” জবাবে যিহোশাফট বললেন, “বাদশাহ্ যেন ঐরকম কথা না বলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আহাব বললেন, হ্যাঁ আর একজন আছেন। তিনি হলেন ইমলার পুত্র মিখাইয়া। কিন্তু আমি তাঁকে বরদাস্ত করতে পারি না। তিনি কখনও আমার পক্ষে ভাল কোন কথা বলেন না, সব সময় কিছু না কিছু অমঙ্গলের কথা বলেন। যিহোশাফট বললেন, মহারাজের মুখে এ কথা শোভা পায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা আহাব যিহোশাফটকে জানালেন, “একজন আছেন যাঁর মাধ্যমে আমরা প্রভুকে প্রশ্ন করতে পারি| কিন্তু এই লোকটাকে আমার মোটেই পছন্দ নয় কারণ ও কখনও প্রভুর কাছ থেকে জেনে আমায় কোনো ভাল কথা বলেনি| ও সবসময় আমার সম্পর্কে খারাপ ভবিষ্যদ্বাণী করে| এ হল যিম্লের পুত্র মীখায়|” যিহোশাফট বললেন, “আহাব আপনার মুখে একথা শোভা পায় না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের রাজা যিহোশাফটকে বললেন, “আমরা যার মধ্য দিয়ে সদাপ্রভুর খোঁজ করতে পারি, এমন আর একজন লোক আছে, কিন্তু আমি তাকে ঘৃণা করি, কারণ সে আমার সম্বন্ধে কখনও মঙ্গলের নয়, সব দিন অমঙ্গলের কথাই বলে; সে ব্যক্তি যিম্লের ছেলে মীখায়।” যিহোশাফট বললেন, “মহারাজ, এমন কথা বলবেন না।”