2 Chronicles 19:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হনানির পুত্র যেহূ দর্শক তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে বাদশাহ্‌ যিহোশাফটকে বললেন, দুর্জনের সাহায্য করা এবং মাবুদের বিদ্বেষীদেরকে মহব্বত করা কি আপনার উপযুক্ত? এজন্য মাবুদের গজব আপনার উপরে নেমে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন হনানির ছেলে দর্শক যেহূ তাঁর সাথে দেখা করার জন্য বের হয়ে এলেন এবং রাজাকে তিনি বললেন, “দুষ্টকে সাহায্য করা ও যারা সদাপ্রভুকে ঘৃণা করে, তাদের ভালোবাসা কি আপনার উচিত হয়েছে? এজন্য, সদাপ্রভুর ক্রোধ আপনার উপর এসে পড়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হনানির পুত্র যেহূ দর্শক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া যিহোশাফট রাজাকে কহিলেন, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষীদিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? এ জন্য সদাপ্রভু হইতে আপনার উপরে ক্রোধ বর্ত্তিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হনানির পুত্র যেহূ দর্শক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া যিহোশাফট রাজাকে কহিলেন, দুর্জনের সাহায্য করা এবং সদাপ্রভুর বিদ্বেষীদিগকে প্রেম করা কি আপনার উপযুক্ত? এই জন্য সদাপ্রভু হইতে আপনার উপরে ক্রোধ বর্তিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হনানির ছেলে দর্শক যেহূ বের হয়ে তাঁর কাছে গিয়ে বললেন, “দুষ্টদের সাহায্য করা এবং যারা সদাপ্রভুকে ঘৃণা করে তাদের ভালবাসা কি আপনার উচিত হয়েছে? এইজন্য সদাপ্রভুর ক্রোধ আপনার উপর নেমে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হনানির ছেলে নবী যেহূ বের হয়ে তাঁর কাছে গিয়ে বললেন, “দুষ্টদের সাহায্য করা এবং যারা মাবুদকে ঘৃণা করে তাদের ভালবাসা কি আপনার উচিত হয়েছে? এইজন্য মাবুদের গজব আপনার উপর নেমে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হনানির পুত্র নবী যেহু রাজার সঙ্গে দেখা করে তাঁকে বললেন, আপনি কি মনে করেন দুর্জনদের সাহায্য করা যাবে এবং যারা প্রভু পরমেশ্বরকে ঘৃণা করে তাদের পক্ষ অবলম্বন করা উচিত? আপনি যা করেছেন তাতে প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী হনানির পুত্র যেহূ যিহোশাফটের সঙ্গে দেখা করতে গেলেন| তিনি যিহোশাফটকে বললেন, “আপনি কেন যেসব ব্যক্তিরা প্রভুকে ঘৃণা করেন সেই সমস্ত অসৎ ব্যক্তিদের সাহায্য করেছেন? এ কারণেই প্রভু আপনার ওপর ক্রুদ্ধ হয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হনানির ছেলে দর্শক যেহূ তাঁর সঙ্গে দেখা করে যিহোশাফট রাজাকে বললেন, “দুষ্টদের সাহায্য করা এবং যারা সদাপ্রভুকে ঘৃণা করে তাদের ভালবাসা কি আপনার উচিত? এই জন্য সদাপ্রভুর ক্রোধ আপনার উপর নেমে এল।