2 Chronicles 19:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা হোক, আপনার মধ্যে কিছু কিছু সাধু ভাব পাওয়া গেছে; কেননা আপনি দেশ থেকে সমস্ত আশেরা-মূর্তি উচ্ছিন্ন করেছেন এবং আল্লাহ্‌র খোঁজ করার জন্য আপনার অন্তঃকরণ সুস্থির করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছু ভালো গুণ এখনও অবশ্য আপনার মধ্যে রয়ে গিয়েছে, কারণ আপনি দেশ থেকে আশেরা-খুঁটিগুলি উৎখাত করে ছেড়েছেন এবং ঈশ্বরের অন্বেষণ করার জন্য আপনার অন্তর স্থির করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা হউক, আপনার মধ্যে কোন কোন সাধু ভাব পাওয়া গিয়াছে; কেননা আপনি দেশ হইতে আশেরা-মূর্ত্তি সকল উচ্ছিন্ন করিয়াছেন, এবং ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হউক, আপনার মধ্যে কোন কোন সাধু ভাব পাওয়া গিয়াছে; কেননা আপনি দেশ হইতে আশেরা-মূর্তি সকল উচ্ছিন্ন করিয়াছেন, এবং ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আপনার মধ্যে কিছু ভালও আছে, কারণ আপনি দেশের আশেরা-খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছেন এবং ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য আপনার মন স্থির করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আপনার মধ্যে কিছু ভালও আছে, কারণ আপনি দেশের আশেরা-খুঁটিগুলো ধ্বংস করে দিয়েছেন এবং আল্লাহ্‌র ইচ্ছামত চলবার জন্য আপনার মন স্থির করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাহলেও, আপনার মধ্যে কিছু সদগুণ আছে। আপনি প্রজাদের উপাস্য দেবী আশেরার সমস্ত প্রতীক উচ্ছেদ করেছেন এবং ঈশ্বরের ইচ্ছা পালন করতে চেষ্টা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তা সত্ত্বেও আপনার মধ্যে এখনও ভাল কিছু আছে যেহেতু আপনি সর্বান্তঃকরণে ঈশ্বরকে খুঁজতে দৃঢ়সংকল্প করেছেন এবং এদেশ থেকে আশেরার খুঁটিগুলোও সরিয়ে দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আপনার মধ্যে কিছু ভালও আছে; কারণ আপনি দেশ থেকে আশেরা-মূর্তিগুলি ধ্বংস করেছেন এবং ঈশ্বরের খোঁজ করার জন্য আপনার হৃদয় স্থির করেছেন।”