2 Chronicles 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মাবুদের ভয় তোমাদের মধ্যে অধিষ্ঠিত হোক, তোমরা সাবধান হয়ে কাজ কর, কেননা অন্যায়, বা মুখাপেক্ষা, বা ঘুষ গ্রহণে আমাদের আল্লাহ্ মাবুদের সম্মতি নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সদাপ্রভুর ভয় তোমাদের উপর বিরাজ করুক। সাবধান হয়ে বিচার কোরো, কারণ অন্যায়ের বা একপেশেমির বা ঘুস দেওয়া-নেওয়ার সাথে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কোনও সম্পর্ক নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সদাপ্রভুর ভয় তোমাদিগেতে অধিষ্ঠিত হউক; তোমরা সাবধান হইয়া কার্য্য কর, কেননা অন্যায়, কি মুখাপেক্ষা, কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সদাপ্রভুর ভয় তোমাদের মধ্যে অধিষ্ঠিত হউক; তোমরা সাবধান হইয়া কার্য কর, কেননা অন্যায়, কি মুখাপেক্ষা, কি উৎকোচ গ্রহণে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মতি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রতি ভয় আপনাদের মধ্যে থাকুক। সাবধানে বিচার করবেন, কারণ অবিচার, একচোখামী কিম্বা ঘুষ খাওয়ার সংগে আমাদের ঈশ্বর সদাপ্রভুর কোন সম্বন্ধ নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রতি ভয় আপনাদের মধ্যে থাকুক। সাবধানে বিচার করবেন, কারণ অবিচার, একচোখামী কিংবা ঘুষ খাওয়ার সংগে আমাদের মাবুদ আল্লাহ্র কোন সম্বন্ধ নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রম বজায় রেখে সাবধানে কাজ কর কারণ প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর প্রতারণা কিম্বা পক্ষপাতিত্ব অথবা উৎকোচ গ্রহণ সহ্য করেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু কিন্তু নিরপেক্ষ তাঁর চোখে সকলেই সমান| ঘুষ দিয়ে তাঁর বিচার বদলানো যায় না| আপনারা সকলে এ কথা মাথায় রেখে, প্রভুর শক্তি ও রোধর কথা স্মরণ করে নিজেদের কাজ করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সদাপ্রভুর প্রতি তোমাদের মধ্যে ভয় আসুক; তোমরা সাবধানে কাজ করবে, কারণ অন্যায়, পক্ষপতিত্ব কিংবা ঘুষ খাওয়ার সঙ্গে আমাদের ঈশ্বর সদাপ্রভু রাজি নন।”