2 Chronicles 19:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিহোশাফট জেরুশালেমেও মাবুদের পক্ষে বিচার এবং ঝগড়া নিষ্পত্তি করার জন্য লেবীয়, ইমাম ও ইসরাইলের পিতৃকুলপতিদের কয়েকজনকে নিযুক্ত করলেন; আর তাঁরা জেরুশালেমে ফিরে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমেও যিহোশাফট সদাপ্রভুর বিধান প্রয়োগ করার ও মতবিরোধের মীমাংসা করার জন্য কয়েকজন লেবীয়কে, যাজককে ও ইস্রায়েল বংশোদ্ভুক্ত কর্তাব্যক্তিকে নিযুক্ত করলেন। তারা সবাই জেরুশালেমেই বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর পক্ষে বিচারার্থে এবং বিবাদ নিষ্পত্তি করণার্থে লেবীয়দের, যাজকদের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কয়েক জনকে নিযুক্ত করিলেন। আর তাঁহারা যিরূশালেমে ফিরিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর পক্ষে বিচারার্থে এবং বিবাদ নিষপত্তি করণার্থে লেবীয়দের, যাজকদের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কয়েক জনকে নিযুক্ত করিলেন। আর তাঁহারা যিরূশালেমে ফিরিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর হয়ে বিচারের রায় দেবার জন্য এবং ঝগড়া-বিবাদের মীমাংসার জন্য কয়েকজন লেবীয়, পুরোহিত এবং ইস্রায়েলীয় বংশের নেতাদের নিযুক্ত করেছিলেন। রাজা ও তাঁর লোকেরা যিরূশালেমে ফিরে আসলে পর তাঁর নিযুক্ত করা বিচারকদের তিনি এই আদেশ দিলেন, “আপনারা সদাপ্রভুকে ভয় করে বিশ্বস্তভাবে এবং সমস্ত অন্তর দিয়ে কাজ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোশাফট জেরুজালেমেও মাবুদের হয়ে বিচারের রায় দেবার জন্য এবং ঝগড়া-বিবাদের মীমাংসার জন্য কয়েকজন লেবীয়, ইমাম এবং ইসরাইলীয় বংশের নেতাদের নিযুক্ত করেছিলেন। বাদশাহ্ ও তাঁর লোকেরা জেরুজালেমে ফিরে আসলে পর তাঁর নিযুক্ত করা বিচারকদের তিনি এই হুকুম দিলেন, “আপনারা মাবুদকে ভয় করে বিশ্বস্তভাবে এবং সমস্ত দিল দিয়ে কাজ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে রাজা যিহোশাফট লেবীয়, পুরোহিত এবং নেতৃস্থানীয় কিছু নাগরিককে বিচারপতিরূপে নিযুক্ত করলেন। প্রভু পরমেশ্বরের বিধান ও অনুশাসন অথবা নগরীর অধিবাসীদের মধ্যে বিবাদ-বিসংবাদ নিষ্পত্তির দায়িত্ব এঁদের হাতে ন্যস্ত করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে বিচারক হিসেবে কাজ করার জন্য যিহোশাফট কয়েকজন লেবীয়, কিছু যাজক ও ইস্রায়েলের পরিবারগোষ্ঠী নেতাদের বেছে নিয়েছিলেন| এদের ওপর দায়িত্ব ছিল প্রভুর বিধি নির্দেশ মেনে জেরুশালেমের বাসিন্দাদের দৈনন্দিন জীবনের সমস্যার প্রতিবিধান করা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর হয়ে বিচারের জন্য এবং ঝগড়া-বিবাদের মীমাংসার জন্য কয়েকজন লেবীয়দের, যাজকদের এবং ইস্রায়েলীয় বংশের প্রধানদের নিযুক্ত করলেন। আর তাঁরা যিরূশালেমে ফিরে এলেন।