2 Chronicles 19:9 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁদেরকে এই হুকুম দিলেন, তোমরা মাবুদের ভয়ে বিশ্বস্তভাবে একাগ্রচিত্তে এরকম কাজ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের এইসব আদেশ দিলেন: “সদাপ্রভুর ভয়ে বিশ্বস্ত হয়ে ও মনপ্রাণ ঢেলে দিয়ে তোমাদের পরিচর্যা করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা সদাপ্রভুর ভয়ে বিশ্বস্ত ভাবে একাগ্রচিত্তে এইরূপ কার্য্য কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা সদাপ্রভুর ভয়ে বিশ্বস্তভাবে একাগ্রচিত্তে এইরূপ কার্য কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁদের নিম্নলিখিত নির্দেশ দিলেনঃ প্রভু পরমেশ্বরের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম সহকারে তোমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করবে। প্রতিটি কাজে বিশ্বস্তভাবে তাঁর বাধ্য হয়ে চলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট এদের বলেছিলেন, “প্রভুর ভয়ে তোমাদের কর্ত্তব্যে তোমাদের একনিষ্ঠ হতে হবে, সমস্ত হৃদয় দিয়ে তা করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁদের এই আদেশ দিলেন, “তোমরা সদাপ্রভুকে ভয় করে বিশ্বস্তভাবে সমস্ত হৃদয় দিয়ে কাজ করবে।