2 Chronicles 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সোলায়মান মাবুদের নামের উদ্দেশে একটি গৃহ ও তাঁর রাজ্যের জন্য একটি বাড়ি নির্মাণ করতে স্থির করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শলোমন সদাপ্রভুর নামের উদ্দেশে একটি মন্দির এবং নিজের জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করার আদেশ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শলোমন সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ ও আপনার রাজ্যের নিমিত্ত এক গৃহ নির্ম্মাণ করিতে স্থির করিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শলোমন সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ ও আপনার রাজ্যের নিমিত্ত এক গৃহ নির্মাণ করিতে স্থির করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন সদাপ্রভুর উদ্দেশে একটা উপাসনা-ঘর এবং নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবার আদেশ দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান মাবুদের উদ্দেশে একটা এবাদত-খানা এবং নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবার হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন প্রভু পরমেশ্বরের উপাসনার জন্য একটি মন্দির ও নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য শলোমন একটি মন্দির ও নিজের জন্য একটি রাজপ্রাসাদ বানানোর পরিকল্পনা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শলোমন সদাপ্রভুর নামে একটি বাড়ি ও নিজের রাজ্যের জন্য একটি বাড়ি তৈরী করার কথা ঠিক করলেন;

Recommended Reading