2 Chronicles 2:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে টায়ারের বাদশাহ্‌ হূরম সোলায়মানের কাছে এই উত্তর লিখে পাঠালেন, মাবুদ তাঁর নিজের লোকদেরকে মহব্বত করেন, এজন্য তাদের উপরে আপনাকে বাদশাহ্‌ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সোরের রাজা হীরম শলোমনের কাছে চিঠি পাঠিয়ে এর উত্তর দিলেন: “সদাপ্রভু যেহেতু তাঁর প্রজাদের ভালোবাসেন, তাই তিনি আপনাকে তাদের রাজা করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সোরের রাজা হূরম শলোমনের কাছে এই উত্তর লিখিয়া পাঠাইলেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে প্রেম করেন, এই জন্য তাহাদের উপরে আপনাকে রাজা করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সোরের রাজা হূরম শলোমনের কাছে এই উত্তর লিখিয়া পাঠাইলেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে প্রেম করেন, এই জন্য তাহাদের উপরে আপনাকে রাজা করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোরের রাজা হীরম উত্তরে শলোমনকে এই চিঠি লিখে পাঠালেন, “সদাপ্রভু তাঁর লোকদের ভালবাসেন বলেই আপনাকে তাদের রাজা করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
টায়ারের বাদশাহ্‌ হীরম জবাবে সোলায়মানকে এই চিঠি লিখে পাঠালেন, “মাবুদ তাঁর বান্দাদের মহব্বত করেন বলেই আপনাকে তাদের বাদশাহ্‌ করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা হীরাম এর উত্তরে শলোমনকে একটি চিঠি পাঠালেন। তিনি লিখলেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের ভালবাসেন বলেই আপনাকে তাদের রাজা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হূরম শলোমনকে বলে পাঠালেন, “শলোমন, প্রভু তাঁর লোকদের ভালোবাসেন বলেই তিনি তোমাকে তাদের রাজা করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সোরের রাজা হূরম শলোমনের কাছে এই উত্তর লিখে পাঠালেন, “সদাপ্রভু তাঁর প্রজাদেরকে ভালবাসেন, তাই তাদের উপরে আপনাকে রাজা করেছেন৷”