2 Chronicles 2:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হূরম আরও বললেন, মাবুদ ধন্য হোন, ইসরাইলের আল্লাহ্‌, বেহেশত ও দুনিয়ার নির্মাণকর্তা, যিনি বাদশাহ্‌ দাউদকে সুক্ষ্মদর্শী ও বুদ্ধিমান একটি বিজ্ঞ পুত্র দিয়েছেন, সেই পুত্র মাবুদের জন্য একটি গৃহ ও নিজের রাজ্যের জন্য একটি বাড়ি নির্মাণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হীরম সাথে আরও বললেন: “ইস্রায়েলের সদাপ্রভু সেই ঈশ্বরের প্রশংসা হোক, যিনি স্বর্গ ও মর্ত্য তৈরি করেছেন! তিনি রাজা দাউদকে এমন এক বিচক্ষণ ছেলে দিয়েছেন, যিনি বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টিতে পরিপূর্ণ, এবং তিনিই সদাপ্রভুর জন্য এক মন্দির ও নিজের জন্য এক প্রাসাদ তৈরি করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হূরম আরও কহিলেন, ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গমর্ত্ত্যের নির্ম্মাণকর্ত্তা, যিনি দায়ূদ রাজাকে সূক্ষ্মদর্শী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র দিয়াছেন, সেই পুত্র সদাপ্রভুর জন্য এক গৃহ ও আপন রাজ্যের জন্য এক গৃহ নির্ম্মাণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হূরম আরও কহিলেন, ধন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গমর্ত্যের নির্মাণকর্তা, যিনি দায়ূদ রাজাকে সুক্ষ্মদর্শী ও বুদ্ধিমান এক বিজ্ঞ পুত্র দিয়াছেন, সেই পুত্র সদাপ্রভুর জন্য এক গৃহ ও আপন রাজ্যের জন্য এক গৃহ নির্মাণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হীরম আরও লিখলেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ধন্য, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি রাজা দায়ূদকে এমন একজন জ্ঞানী ছেলে দিয়েছেন যাঁর বুদ্ধি এবং বুঝবার ক্ষমতা আছে এবং যিনি সদাপ্রভুর জন্য একটা ঘর ও নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হীরম আরও লিখলেন, “সমস্ত প্রশংসা ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র, যিনি আসমান ও জমীন সৃষ্টি করেছেন। তিনি বাদশাহ্‌ দাউদকে এমন একজন জ্ঞানী ছেলে দিয়েছেন যাঁর বুদ্ধি এবং বুঝবার ক্ষমতা আছে এবং যিনি মাবুদের জন্য একটা ঘর ও নিজের জন্য একটা রাজবাড়ী তৈরী করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশ ও পৃথিবীর স্রষ্টা প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মহিমা হোক! তিনি রাজা দাউদকে দান করেছেন এক পরমজ্ঞানী পুত্র, বিচক্ষণতায় ও নৈপুণ্যে অতুলনীয়। তিনি আজ প্রভু পরমেশ্বরের জন্য একটি মন্দির ও নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের মহিমা কীর্ত্তিত হোক্ যিনি স্বর্গ ও পৃথিবী বানিয়েছেন এবং রাজা দায়ুদকে একটি সুসন্তান দিয়েছেন| শলোমন তোমার প্রজ্ঞা ও বোধ আছে এবং তুমি প্রভুর জন্য একটি মন্দির আর তোমার নিজের জন্য একটি প্রাসাদ তৈরী করছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হূরম আরও বললেন, “ধন্য সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, স্বর্গ মর্ত্যের সৃষ্টিকর্ত্তা, যিনি দায়ূদ রাজাকে দূরদর্শী ও বুদ্ধিমান এক জ্ঞানবান ছেলে দিয়েছেন, সেই ছেলে সদাপ্রভুর জন্য এক গৃহ ও নিজের রাজ্যের এক বাড়ি তৈরী করবেন৷