2 Chronicles 2:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমার প্রভু যে গম, যব, তেল ও আঙ্গুর-রসের কথা বলেছেন, তা আপনার গোলামদের কাছে পাঠিয়ে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন আপনার করা প্রতিজ্ঞানুসারেই হে আমার প্রভু, আপনি আপনার দাসদের কাছে গম ও যব এবং জলপাই তেল ও দ্রাক্ষারস পাঠিয়ে দিন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমার প্রভু যে গোধূম, যব, তৈল ও দ্রাক্ষারসের কথা বলিয়াছেন, তাহা আপন দাসদের নিকটে পাঠাইয়া দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমার প্রভু যে গম, যব, তৈল ও দ্রাক্ষারসের কথা বলিয়াছেন, তাহা আপনার দাসদের নিকটে পাঠাইয়া দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই আমার প্রভু আপনি যেমন বলেছেন সেই মত গম, যব, জলপাইয়ের তেল ও আংগুর-রস আমাদের কাছে পাঠিয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই আমার মালিক আপনি যেমন বলেছেন সেই মত গম, যব, জলপাইয়ের তেল ও আংগুর-রস আমাদের কাছে পাঠিয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার আপনি আপনার কথা মত গম, যব, সুরা ও জলপাই তেল আমাদের কাছে পাঠিয়ে দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন, হে রাজন, তুমি তোমার প্রতিশ্রুতি মত আমার কর্মচারীদের গম, যব, তেল ও দ্রাক্ষারস দিও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমার প্রভু যে গম, যব, তেল ও আঙ্গুর রসের কথা বলেছেন, তা নিজের দাসদের কাছে পাঠিয়ে দিন ৷